Saraswati Puja 2024: সরস্বতী পুজোর দিন কী করবেন, কী করলে দেবীর কৃপা বর্ষিত হবে?
বসন্ত পঞ্চমীতে রীতি মেনে দেবী সরস্বতীর আরাধনা হয়। এই বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর পঞ্জিকা অনুযায়ী, মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। দেবী সরস্বতীর প্রিয় রং হলুদ। এদিন হলুদ রঙের পোশাক পরে খিচুড়ি-সহ নানা হলুদ রঙের খাবার পরিবেশন করে ভোগ নিবেদন করার রীতি রয়েছে।
হিন্দু পুরাণে কথিত রয়েছে, ভগবান শ্রী ব্রহ্মা চার হাত বিশিষ্ট এক দেবীকে প্রকট করান। তাঁর এক হাতে বীণা, দ্বিতীয় হাতে পুস্তক, তৃতীয় হতে জপ মালা এবং চতুর্থ হাত বরদানের ভঙ্গিতে ছিল। ব্রহ্মা সেই দেবীর নাম রাখেন সরস্বতী। মা সরস্বতীর আবির্ভাবের দিনটি ছিল বসন্ত পঞ্চমী। আর সেজন্যই এই দিনটিতে তাঁর আরাধনা করা হয়।

বসন্ত পঞ্চমীতে স্নান করে শুদ্ধ হতে হবে। অনেকে গায়ে হলুদ মেখে স্নান করেন। পুজোর সময় দেবী সরস্বতীকে হলুদ ফুল অর্পণ করুন। হলুদ রঙের পোশাক পরুন। মা সরস্বতীকে হলুদ নিবেদন করবেন। দেবী সরস্বতীকে হলুদ চাল অথবা পায়েস বা ক্ষীর নিবেদন করলে সংসারের মঙ্গল হবে।
মা সরস্বতীকে ভোগ হিসেবে খিচুড়ি, হলুদ বোঁদে, হালুয়া, রাজভোগ, মালপোয়া ইত্যাদি নিবেদন করতে পারেন। পুজো করার সময় দেবী সরস্বতীর চরণে খাতা, কাগজ, কলম, বই ইত্যাদি দেবেন। এতে আপনি নিজের কাজ অথবা ব্যবসায় সফলতা পাবেন। পড়ুয়ারা পড়াশোনায় সাফল্য পাবে।












Click it and Unblock the Notifications