চলতি মাসেই তৈরি হচ্ছে ‘সমসপ্তক যোগ’, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

চলতি মাসেই তৈরি হচ্ছে ‘সমসপ্তক যোগ’, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে। আর এই ঘর পরিবর্তন কোনোও রাশির জন্য শুভ হয় আবার কোন রাশির জন্য অশুভ হয়। জুলাই মাসের ১৬ তারিখ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। আর বর্তমানে কর্মদাতা শনি গ্রহ মকর রাশিতে উপস্থিত রয়েছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। তাদের শত্রু গ্রহ বলেই সকলেই জানে। তাই এই সময় তৈরি হয়েছে 'সমসপ্তক যোগ’। তবে এই যোগ কখনোই কিন্তু শুভ বলে মনে করা হয় না। এই সময় কোন কোন রাশির সাবধানে থাকা উচিত এবং তাদের অশুভ সময় শুরু তা জেনে নিন।

তৈরি হচ্ছে ‘সমসপ্তক যোগ’

তৈরি হচ্ছে ‘সমসপ্তক যোগ’

সূর্য ও শনির কারণে তৈরি হচ্ছে 'সমসপ্তক যোগ'। তা খুব খারাপ যোগ। ১৭ অগাস্ট পর্যন্ত চার রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। না হলেই তাদের জীবনে বিপদ আসতে পারে। সেই রাশি গুলি হল মিথুন, সিংহ, ধনু এবং কুম্ভ রাশি। সূর্য হল সিংহ রাশির শাসক গ্রহ এবং শনি হল কুম্ভ রাশির শাসক গ্রহ।

 চার রাশির অশুভ সময় শুরু

চার রাশির অশুভ সময় শুরু

এই অশুভ যোগের কারণে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে অশুভ সময় উপস্থিত। এরা এই সময় কখনোই এই রাশির ব্যক্তিরা কোনও কাজেই সাফল্য লাভ করতে পারবেন না। ব্যর্থতার সম্মুখীন হবে সকল রাশির মানুষ। বড় কোন কাজে হাত দিলে সেই কাজে ব্যর্থতা নেবে আসবে। বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা। না হলেই বিপদ। এই সময় এদের মাথা ঠিক রেখে চলতে পারবে না।

ব্যবসায়ীরা সতর্ক হোন

ব্যবসায়ীরা সতর্ক হোন

যারা ব্যবসায়ীক্ষেত্রে যুক্ত তারা নতুন ব্যবসা শুরু করবেন না। তাছাড়া যদি কোনও ব্যক্তি ব্যবসায় বিনিয়োগও করতে চান এই সময় না করাই ভালো। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তারা তারা এই সময় ঊর্ধ্বতন কর্মীদের সহযোগিতা পাবেন না। সেখানে বিবাদ বাধতে পারে, এমন পরিস্থিতি হতে পারে যে আপনার মনে হতে পারে এই চাকরি আপনি ছেড়ে দেবেন।

 রাগ নিয়ন্ত্রণে রেগে চলুন

রাগ নিয়ন্ত্রণে রেগে চলুন

এই সময়ে চার রাশির ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করুন। এই সময় দূরে কোথাও ভ্রমণে যাবেন না। তা আপনার জন্য কখনোই শুভ হবে না। এই অশুভ সময় আপনার অর্থের ক্ষতি হতে পারে। বাড়টি খরচ এড়িয়ে চলুন। আপনার শরীর খারাপ হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হোন। এই সময় রাস্তায় বের হলে খুব সাবধানে চলাফেরা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+