Samsaptak Yog July Careful Zodiac 2023: সমসপ্তক যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। গ্রহরা ঘর পরিবর্তন করার সময় নানান রকম যোগও তৈরি করে থাকে।
সেটিও শুভ, অশুভ হতে পারে। মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে (astrology), ১ জুলাই মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে, মঙ্গল গ্রহকে আমরা অগ্নি উপাদানের গ্রহ বলেই জানি। বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশি। শনি ও মঙ্গলের মুখোমুখি হওয়ার কারণে তৈরি হবে 'সমসপ্তক যোগ’। এই যোগ খুব অশুভ যোগ। এই যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। কাদের খারাপ সময় শুরু দেখুন।

কর্কট রাশি
এই যোগের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের ওপরে। এই সময় আপনি কোনও কাজেই সফলতা পাবেন না। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। জীবনে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করতে হবে, না হলে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হতে পারে।
তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি। আপনার দূরে কোথাও ভ্রমণের না যাওয়াই ভালো। আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এসময়ে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

মেষ রাশি
সমসপ্তক যোগের ক্ষতিকারক প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না। এই সময় আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনা ঘটতে পারে। তাই দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। যদি আপনি গাড়ি চালান তাহলে সাবধানে চালাবেন। বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক লেগে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময়ের সৃষ্টি হবে। এই সময়ে কোনও কাজে আপনি অবহেলা করবেন না। আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান হোন। এর জন্য আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। কারোর থেকে টাকা ধার নেবেন না। কাউকে ঋণ দেবেন না এই সময়। ব্যবসায় খুব অশুভ সময় শুরু হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications