Samsaptak Yog 2023: মুখোমুখি সূর্য-শনি, সমসপ্তক যোগের অশুভ প্রভাব পড়বে কাদের ওপর

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন তার স্থান পরিবর্তন করে থাকে। প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তার স্থান বদল করে থাকে। তবে শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে। শনি ও সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে, শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি, সূর্য হল গ্রহদের রাজা।

৩১ অগাস্ট সূর্য স্থান পরিবর্তন করেছে, এ সময় সূর্য এবং শনি মুখোমুখি হয়েছে। সূর্য শনির কারণে তৈরি হয়েছে 'সমসপ্তক যোগ’। ৩০ বছর পর এমন ঘটনা ঘটল। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Samsaptak Yog 2023

বৃষরাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের এই সময় কোনও কাজ করার আগে একটু সতর্ক থাকুন। সকলের সঙ্গে তর্ক বিতর্ক এগিয়ে চলুন। নাহলে আপনার ঝামেলায় পড়তে হতে পারে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি কখনোই সুখী হবেন না। এই সময় আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে, তার জন্য আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন। এসময় আর্থিকভাবে আপনাকে পিছিয়ে পড়তে হতে পারে। কোনও বড় কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন। ব্যবসায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে।

Samsaptak Yog 2023


কন্যা রাশি

সূর্য এবং শনির কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। আপনি রেগে যাবেন না। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শরীর আপনার একদমই ভালো যাবে না। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর যারা ব্যবসা করছেন তাদের আর্থিক ক্ষতি সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আপনি সুখী হবেন না। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তির পরিবেশ তৈরি হবে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। এসময় আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকে খুব অসুবিধার মধ্য দিয়ে আপনাকে কাটাতে হবে। উত্থান পতন আপনার জীবনে লেগেই থাকবে। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রেম জীবনে নানান সমস্যা আসবে। কোথাও বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+