সমসপ্তক যোগে ভাগ্যের চাকা ঘুরে সুখের মুখ দেখবেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহই সময় মতো তাদের স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্রকে আমরা সম্পদ, সমৃদ্ধি, আকর্ষণের কারক বলেই জানি। অক্টোবর মাসে ১৩ তারিখ ৫ টা ৪৯ মিনিটে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

এই সময় বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে। শুক্র ও গুরু গ্রহ যখন একে অপরের সপ্তম ঘরে থাকে তখনই তৈরি হয় 'সমপ্তক যোগ’। ১৩ অক্টোবর এই বিরল যোগের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

business

  • বৃষ রাশি

সমসপ্তক যোগের প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার সঙ্গে আপনার পরিবারের সদস্যদের সম্পর্ক আরও ভালো হবে। তাছাড়া আপনি তাদের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন।

দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব খুশি হবেন। বেসরকারি চাকরি যারা করছেন, তাদের চাকরিতে বেতন বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু হতে পারেন। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় জীবনে অনেক সুখবর আসবে। এসময় আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন, তাদের মনের ইচ্ছা পূরণ হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন।

আটকে থাকা সব কাজ তাদের হয়ে যাবে। এসময় নতুন জমি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন আপনি।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময়ে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। তাছাড়া কর্মজীবনে অনেক উন্নতি করতে পারবেন। আধ্যাত্মিক কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন থেকে যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ খুব সহজেই হয়ে যাবে। পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় যারা বেকার রয়েছেন বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের শুভ সময় শুরু হবে। সব পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, বড় কোনও রোগে আপনি যদি আক্রান্ত থাকেন তা থেকে সুস্থ হতে পারবেন। এসময় ব্যবসায় বিনিয়োগ করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+