নয়া অর্থ-বর্ষে এইসব রাশির আর্থিক ভাগ্য শিকে ছিঁড়বে, কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

নয়া অর্থ-বর্ষে এইসব রাশির আর্থিক ভাগ্য শিকে ছিঁড়বে, কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

এপ্রিল মাস প্রায় শেষের দিকে। অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন আর্থিক বছর। আর মাত্র দিন পাঁচেক পরেই শুরু হতে চলেছে মে মাস। আর এই মাস থেকেই নতুন বেতনক্রম কার্যকরী হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে মহাজগতের গ্রহ নক্ষত্রের অবস্থান। আর সেক্ষেত্রে যে কোনও রাশির পাশাপাশি বিশ্ব ও দেশের আর্থিক বিষয়ের উপরেও এর প্রভাব পড়ে থাকে সরাসরি। সেই হিসেবে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে আগামী মাস অর্থাৎ মে মাসের বেতন মূল্যায়ন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাস থেকে কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভালোই। কিন্তু নজর রাখতে হবে প্রতিপক্ষের দিকে। কারণ প্রতিপক্ষের ষড়যন্ত্রের জন্য বড় কোনও জরিমানার সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এমনিতে সময় শুভ হলেও উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখতে হবে। যা বেতন পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকুন। খুব বেশি আশা করলে বিপদ হতে পারে। তবে কাজের ক্ষেত্রে উন্নতির ভালো সম্ভাবনা আছে। স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না।

মিথুন রাশি

মিথুন রাশি

জীবনে নানা সংগ্রাম থাকবে কিন্তু সম্মানজনক পদ অর্জিত হবে। মুনাফা ও আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। জীবনে শান্তি বজায় রাখা খুব জরুরী।

কর্কট রাশি

কর্কট রাশি

ভাগ্য এই রাশির মানুষদের উন্নতিতে পুরোপুরি সাহায্য করছে, তবে একগুঁয়েমির কারণে কাজের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। বুদ্ধি বা কৌশলে কাজ করতে হবে। বেতন বৃদ্ধি হবে। রাগকে নিয়ন্ত্রণে রাখুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কিন্তু অহংকার অনেক ভালো কাজ নষ্ট করবে। এপ্রিল ও মে এই দুই মাস ঝগড়া ভুলে শান্তিতে কাটান। শত্রুদের সঙ্গে অহেতুক ঝগড়া থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। কাজ বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি প্রচুর সম্ভাবনা আছে। তবে শত্রুদের থেকে সাবধান থাকা জরুরী।

তুলা রাশি

তুলা রাশি

মে মাসে আর্থিক ও বেতনের দিক থেকে সামান্য অসুবিধার সম্মুখীন হতে হবে। কাজের যথাযোগ্য সাম্মানিক বেতন পাবেননা এই মাসে। যদি রাগকে জয় করেন তবে ভাগ্য আপনাকে সমর্থন করবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ভাগ্য সম্পূর্ণরূপে সঙ্গে আছে। ব্যক্তিত্বও সঠিক পথে কাজ করছে। ব্যবসায় লাভের ভালো সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে নীরবে আপনার কাজ করতে থাকুন। বিপদ কাটাতে বজরংবলীর পূজা করুন।

ধনু রাশি

ধনু রাশি

কাজের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। বেশি ভালো কাজের সুজোগ আসবে। অলসতা ত্যাগ করে যা পরিকল্পনা আছে তা নিয়ে কাজ শুরু করুন। এই প্রয়াস ফলপ্রসূ হবে।

মকর রাশি

মকর রাশি

ভাগ্য সহায়ক ভূমিকায় রয়েছে। অনেক নতুন কাজের অফার আসবে। নতুন করা কোনও পরিকল্পনা সফল হওয়ার প্রতিটি সুযোগ আছে। বেতন বৃদ্ধি হবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সব গ্রহই অনুকূল স্থানে আছে যার ফলে এই রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন। কাজের ক্ষেত্রে অর্থও ভালো পাওয়া যাবে। সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব বাড়বে। চাকরির ক্ষেত্রে এই বন্ধুত্বের সুবিধা লাভ করবেন। কিন্তু অতিরিক্ত ভদ্রতা ক্ষতির কারণ হবে।

 মীন রাশি

মীন রাশি

ইচ্ছাশক্তির দ্বারা কাজের ক্ষেত্রে ভালো ফল লাভ করা যাবে। তব এই রাশির জাতকদের এই সময় ভাল চিন্তা করা গুরুত্বপূর্ণ। কারণ, খারাপ ভাবলে খারাপ হবে, ভালো ভাবলে ভালো হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+