স্থান পরিবর্তন করছেন শনিদেব, জেনে নিন 'সাড়ে সাতি' ও 'ঢাইয়া' থেকে মুক্ত হচ্ছেন কোন রাশির জাতকরা

স্থান পরিবর্তন করছেন শনিদেব, জেনে নিন 'সাড়ে সাতি' ও 'ঢাইয়া' থেকে মুক্ত হচ্ছেন কোন রাশির জাতকরা

শনিদেবকে গ্রহচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে দেখা হয়। কর্মফলদাতা শনি সর্বদা মানুষের ভালো বা খারাপ কাজের উপর ভিত্তি করে সকলকে জীবনে সুখ শান্তি, প্রতিপত্তি, সম্মান ও সমৃদ্ধি লাভের আশীর্বাদ দিয়ে থাকেন। কিন্তু তাঁর নজরকে সকলেই খুব ভয় পেয়ে চলেন কারণ তাঁর বক্রদৃষ্টি একবার যার উপর পড়ে তাকে জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনিতে সবথেকে ধীর গতিতে রাশি পরিবর্তন করে থাকেন শনিদেব। সেই মত আগামী ২৯ এপ্রিল, শনি গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাত্রা শুরু করবেন। তবে এরপরে শনি ফের পিছিয়ে গিয়ে কুম্ভ রাশি থেকে মকর রাশিতে যাবে ও ফের কুম্ভ রাশিতে ফিরে আসবে। আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত শনির এই বিপরীত গতি চলবে। জেনে নেওয়া যাক শনির এই গতির ফলে প্রভাবিত হতে চলেছে কোন কোন রাশির জীবন।

সাড়ে সাতি কী?

সাড়ে সাতি কী?

শনিদেব কোনও নির্দিষ্ট রাশিতে আড়াই বছর করে অবস্থান করেন। আর মানে 'সাড়ে সাতি' সাড়ে ৭ বছর সময়কাল। জন্ম রাশিতে অর্থাৎ চন্দ্র রাশি থেকে যখন দ্বাদশ ঘরে শনির গমন শুরু হয়, তখন থেকেই সেই রাশির জাতকের জীবনে

সাড়ে সাতী শুরু হয়। যেহেতু শনি একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে, তাই এটি মোট ৭.৫ বছরের ব্যবধানে তিনটি ঘর পূর্ণ করে, তাই শনির এই বিশেষ যাত্রাকে সাড়ে সাতী বলা হয়ে থাকে।

 ধনু রাশিতে শেষ হচ্ছে সাড়ে সাতি

ধনু রাশিতে শেষ হচ্ছে সাড়ে সাতি

শনিদেব কুম্ভ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিতে শনির 'সাড়ে সাতি' শুরু হতে চলেছে। পাশাপাশি শনিদেবের এই চলনের সঙ্গে সঙ্গেই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির দশা অর্থাৎ সাড়ে সাতি শেষ হতে চলেছে। শনি মকর রাশিতে গমন করার সঙ্গে সঙ্গেই রাশিচক্রের উপর এর প্রভাব পড়বে। যার মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় নানা রকম ভাবে সমস্যার মুখোমুখি হতে চলেছে।

 কর্কট ও বৃশ্চিক রাশিতে ঢাইয়া

কর্কট ও বৃশ্চিক রাশিতে ঢাইয়া

২৯ এপ্রিলের আগে, শনি মকর রাশিতে অবস্থান করা পর্যন্ত মিথুন ও তুলা রাশিতে শনির চলছে ঢাইয়া। আগামী ২৯ এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। আর শনির এই চলনের সঙ্গে সঙ্গেই কর্কট ও বৃশ্চিক রাশিতে ঢাইয়া শুরু হতে চলেছে। শনির ঢাইয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে , তবেই সফলতা পাওয়া সম্ভব হবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অন্যায় কাজ এড়িয়ে চলা উচিৎ।

 ধনু রাশির সাড়ে সাতি থেকে মুক্তি

ধনু রাশির সাড়ে সাতি থেকে মুক্তি

আগামী ২৯ এপ্রিল, ২০২২ তারিখে শনি গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন ধনু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছে। তবে আগামী ১২ জুলাই ২০২২ তারিখে আবার শনি পিছিয়ে যাবে। মকর রাশিতে প্রবেশ করবে। এর পরে, আগামী ১৭ জানুয়ারী ২০২৩ তারিখ ধনু রাশির লোকেরা শনির সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পাবে এবং মিথুন রাশির জাতক জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন। শনি এই রাশির জাতক জাতিকা জন্য মিশ্র প্রভাব ফেলবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+