রুচক রাজযোগে সমাজে প্রতিপত্তি, মান, সম্মান বাড়বে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সাহস, সাহসিকতা, শক্তি, শক্তির কারক বলে মনে করে থাকি। মঙ্গল মেষ রাশিতে পয়লা জুন বিকেল ৩ টে ৩৯ মিনিটে প্রবেশ করবে।

পয়লা জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। মঙ্গল ঘর পরিবর্তন করায় তৈরি হচ্ছে 'রুচক রাজযোগ’। এসময় কিছু রাশির ব্যক্তিদের নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Business

  • মেষ রাশি

রুচক রাজযোগে মেষ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে। এসময় মানসিক চাপ অনেকটাই কমবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

  • কর্কট রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনে কর্কট রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য খুব ভালো সময়। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন সেই দিন খুব সহজেই ফেরত পেয়ে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। ব্যবসাতে খুব সফলতা অর্জন করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।

  • সিংহ রাশি

যোগের শুভ প্রভাবে সিংহ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। কর্মজীবনে খুব সফলতা অর্জন করতে পারবেন। আপনি ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে একটি লাভজনক পরিকল্পনায় কাজ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ই আপনার প্রতি সদয় হবেন। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। এসময় আপনার যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো খুব দ্রুতই ছাড়তে পারবেন। বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য খুব শুভ সময়।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। পেশাগত দিকে আপনার খুব ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের সকলে প্রশংসা করবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+