বছরের শেষে এই জিনিসগুলি বাড়ি থেকে সরালেই নয়া বছরভর সুখে থাকতে পারবেন
নতুন বছর নিয়ে সকলেরই আশা থাকে। কীভাবে সারা বছর সুখে থাকবেন, বাস্তু ত্রুটি কাটিয়ে সংসারে যেন সুখ থাকে এমনই আশা করেন সকলে। নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছেন প্রায় সকলে।
নতুন বছরে আপনি সুখে থাকত চান ও জীবনের সমস্ত বাধা কাটাতে চান, তাহলে বছরের শেষেই এই কাজগুলি করে ফেলুন। এতে দেখবেন আপনার নতুন বছরে আপনি ভালো করে থাকতে পারবেন। আর্থিকদিকেও খুব লাভ হবে আপনার। জানুন কোন কোন কাজ করবেন, বাড়ি থেকে কোন কোন জিনিসগুলি সরিয়ে ফেলবেন।

- ভাঙা পাত্র
ভাঙা যেকোনও পাত্র যদি আপনার বাড়িতে থাকে তা আজই সরিয়ে ফেলুন। এগুলি শুধু বাস্তুত্রুটি নয়, আর্থিক সঙ্কটেরও সৃষ্টি করে। এমনকি সম্পর্কের টানাপোড়েনেরও সৃষ্টি করে। এতে আপনার আর্থিক দিকে একদমই লাভ হবে না। তাই সারা বছর সুখে থাকতে বছরের শেষেই আপনি ভাঙা পাত্র ফেলে দিন।
- ভাঙা ঘড়ি
যদি আপনার বাড়িতে কোনও পুরনো ভাঙা ঘড়ি থাকে তা আজই সরিয়ে ফেলুন। নাহলে আপনার জীবনে কোন বাধাই সরবে না। কোনও কাজেও আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। বাড়িতে ঝগড়া, অশান্তি লেগে থাকবে আপনার।
- যুদ্ধ বা অশান্তির ছবি
বাড়িতে কোনও রকম যুদ্ধ, অশান্তির ছবি অর্থাৎ খারাপ বা নেতিবাচক কোনও ছবি বাড়িতে রাখবেন না। তার জায়গায় ঘোড়া কিংবা প্রাকৃতিক দৃশ্য বা ভগবানের ছবি বাড়িতে রাখুন। এতে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক দিকেও লাভ করতে পারবেন। ভগবানের বিশেষ কৃপাও পাবেন আপনি। দূর হবে বাস্তুত্রুটিও।
- শুকনো গাছপালা
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শুকনো গাছপালা বাড়িতে থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি ভরে ওঠে। তাই তা আগেই সরিয়ে ফেলুন। ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনি কিন্তু আজই এই গাছপালা কেটে ফেলুন।
- ভাঙা কাঁচ
ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বাড়িতে রাখা খুব অশুভ। তাই বছরের শেষে এগুলো বাড়ি থেকে বিদায় করুন। না হলে আপনার পরিবারে আর্থিক ক্ষতি হবে। পারিবারিক কলহ বাধতে থাকবে। এমনকি চশমা থাকলে তাও রাখবেন না।
- ছেঁড়া জুতো
ছেঁড়া জুতো বাড়িতে রাখলে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে জীবনে আসবে নানান সমস্যা।
- খারাপ ইলেকট্রনিক্স জিনিস
কোনও খারাপ ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়িতে রাখবেন না। যদি থাকে তা বছরের শেষেই সরিয়ে ফেলুন। না হলে আপনার সারা বছর খুব খারাপ কাটবে। এমনকি পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধতে থাকবে।
- ভাঙা মূর্তি
ধর্মীয় কোনও বই ছিড়ে গেলে তা ভালোভাবে জুড়ে রাখার চেষ্টা করুন। ভাঙা ঠাকুরের মূর্তি বা যেকোন ছবির ফ্রেম একদমই বাড়িতে রাখবেন না। এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications