বাস্তুত্রুটি, জীবন থেকে চিরতরে দারিদ্রতা দূর করতে দীপাবলির আগেই বাড়ি থেকে সরান এগুলি
প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় দীপাবলি উৎসব। চলতি বছর দীপাবলি উৎসব পড়েছে অক্টোবর মাসের ৩১ তারিখ। এই দিন ভগবান গণেশ, মা লক্ষ্মী, কুবেরের পুজো করা হয়। তাহলে ধন-সম্পত্তি, সুখ বাড়তে থাকবে। দীপাবলির দিন দেবী লক্ষ্মীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এতে আপনার বাড়ি ইতিবাচক শক্তি বজায় থাকবে। সেই সঙ্গে জীবনে সফলতাও লেগে থাকবে। তবে আপনার বাড়িঘর, পরিষ্কার রাখলে তবেই কিন্তু দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন।

সেই সঙ্গে আপনি যদি বাস্তুত্রুটি দূর করতে চান এবং জীবন থেকে দারিদ্রতা দূর করতে চান ,তাহলে দীপাবলির আগে বাড়ি থেকে এই জিনিসগুলিকে সরিয়ে ফেলুন অর্থাৎ ফেলে দিন। জানুন কোন কোন জিনিস দীপাবলির আগে ঘর থেকে সরাবেন।
- ভাঙা জিনিস
ভাঙা কোনও জিনিস যেমন- বাসনপত্র, আসবাবপত্র, সাজের জিনিস ঘরে রাখবেন না। অপ্রয়োজনীয় জিনিস দীপাবলির আগেই বাড়ি থেকে ফেলে দিন। তবেই কিন্তু আপনার আর্থিক দিকে লাভ হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন।
- অপ্রয়োজনীয় কোনও জিনিস
অপ্রয়োজনীয় কোনও জিনিস একদমই বাড়িতে রাখবেন না। এগুলো খুব অশুভ বলে মনে হয়। দীপাবলির আগেই এগুলি বাড়ি থেকে সরান। যেমন- পুরনো কাপড়, বই, যন্ত্রপাতি ইত্যাদি রাখা খুব অশুভ। এতে আপনার বাড়িতেও ও ঘরের উপর অশুভ প্রভাব পড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- অশুভ ছবি
অশুভ কোনও ছবি কখনোই বাড়িতে রাখবেন না। যেমন- যুদ্ধ, সংঘর্ষ বা দুঃখের ছবি বাড়িতে রাখা অশুভ। এতে কিন্তু আপনার বাড়ির উপর নেতিবাচক প্রভাব পড়বে। বাড়িতে সৃষ্টি হতে বাস্তুত্রুটির।
- শুকনো গাছপালা
আপনার বাড়িতে কখনোই শুকনো বা মৃত গাছপালা থাকে তা দীপাবলির আগে সরিয়ে ফেলুন। তবেই মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। মনে করা হয়, সুখ সমৃদ্ধি বাড়াবার জন্য বাড়িতে সতেজ গাছপালা লাগানো শুভ।
- ভাঙা দেবতার মূর্তি
আপনার বাড়িতে কোনও দেবতার মূর্তি ভাঙা থাকে, তা দীপাবলির আগেই সরিয়ে দিন। সেই মূর্তি নদী বা সমুদ্র বা পুকুরের জলে দিয়ে আপনি কিন্তু ভাসিয়ে দিন। সেই সঙ্গে নতুন মূর্তি আনবেন। এতে আপনার মা লক্ষ্মীর কৃপা পাবেন। দেবদেবীর বিশেষ কৃপা আপনি পাবেন। আর্থিক দিকেও কিন্তু খুব লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications