জীবন থেকে অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে মজুত জিনিস দিয়ে প্রতিকার করুন, ফল পাবেন শীঘ্র
জীবন থেকে অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে মজুত জিনিস দিয়ে প্রতিকার করুন, ফল পাবেন শীঘ্র
জীবনে হওয়া সমস্যা ও অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্রে অনেক ধরনের প্রতিকারের বিষয়ে বলা হয়েছে। জীবনে আসা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল ধর্মের রাস্তা। কথিত আছে যে ইশ্বরের ভক্ত সব সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসেন। এরকম পরিস্থিতিতে পুজো–পাঠ, ব্রত ইত্যাদি করে এই সময়টা অতিবাহিত করতে পারেন। কিন্তু এই সবের মধ্যে যদি কিছু প্রতিকার করা যায় তাহলে জীবনে ভালো সময় চলে আসে। আসুন জেনে নিই সেই উপায়গুলি কি কি।
রান্নাঘরে থাকা জিনিস দিয়ে প্রতিকার করুন

কালো হলুদ
রান্নাঘরে সহজলভ্য হলুদ অনেক শুভ কাজে ব্যবহার করা হয়। হলুদ ছাড়া খাবারে যেমন রং হয় না, তেমনি হলুদ ছাড়া পুজো অসম্পূর্ণ। অনেক পুজো-পাঠ, শুভকাজ ও প্রতিকারে এর ব্যবহার হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে কালো হলুদ বেশি ব্যবহার করা হয়। কালো হলুদ ব্যবহারে বিভিন্ন ধরনের সমস্যা দূর করা যায়। এছাড়াও, এটি অর্থ লাভের জন্যও ব্যবহৃত হয়।

লকারে রাখুন কালো হলুদ
অনেক সময়ই বহু পরিশ্রম করার পরও বাড়িতে সুখ-অর্থ কিছুই থাকে না। অনেক অর্থ থাকা সত্ত্বেও অতিরিক্ত ব্যয়ের কারণে টাকা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরকম পরিস্থিতিতে ব্যক্তি যদি শুক্ল পক্ষের প্রথম শুক্রবার চাঁদির কৌটোয় কালো হলুদ, নাগকেশর ও সিঁদুর মিশিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে লাভ মিলবে। এই হলুদ এরপর লকার বা অর্থ যেখানে থাকে সেখানে রেখে দিন। এটা করলে আপনার লকার কখনও খালি থাকবে না।

পিঁপড়েকে খাওয়ান
এছাড়াও, সৌভাগ্য ফেরাতে নিয়মিত পিঁপড়াকে চিনি মেশানো ময়দার গোলা খাওয়ান। এতে করে আপনার পাপ কর্ম বিনষ্ট হবে এবং পুণ্যের উদ্ভব হবে। এটি আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে। এর পাশাপাশি নিয়মিতভাবে দেবী-দেবতাদের ফুল দিয়ে পুজো করুন।

হলুদ মিশিয়ে স্নান
যদি ভাগ্য সহায় না হয়, তাহলে নিয়মিত স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। এর দ্বারা ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ হবে এবং ভাগ্য সহায় থাকবে। এর পাশাপাশি সন্ধ্যায় স্থানের সময় জলে লবণ মিশিয়ে স্নান করলে নেতিবাচকতা দূর হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications