রথযাত্রা ২০২১: উৎসবের তিথি, সময় ও পুজো বিধি একনজরে
মাঝে মাত্র কয়েকটা দিন। তারপরই পালিত হতে চলেছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষ্যে প্রাক করোনাকালে যেভাবে মানুষের সমারোহ, ভিড় দেখা যেত, তেমন ভিড় এবছর হবে না। কারণ করোনাকালে একাধিক বিধি নিষেধ মেনেই বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে রথযাত্রা। তবে এক বিশেষ তিথি মেনেই বের হবে ২০২১ সালে জগন্নাথ,বলরাম, সুভদ্রার রথ। একনজরে সেই তিথি ও সময় দেখে নেওয়া যাক।

রথের রশিতে টান কবে?
১২ জুলাই সোমবার পড়েছে রথ। সেই দিন পুরী ধামে জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালিত হতে চলেছে রথ যাত্রা। তবে এবার করোনা বিধি পালন করে রথযাত্রার সমারোহে খানিকটা রাশ চানা হয়েছে।

রথযাত্রার তিথি
রথযাত্রার তৃতীয়া তিথি আরম্ভ হতে চলেছে ১২ জুলাই সকাল ৮ টা ২১ মিনিটে। তৃতীয়ার তিথি শেষ হবে ১৩ জুলাই সকাল ৮ টা ২৫ মিনিটে। বিশুদ্ধ পঞ্জিকা মতে এমনই তথ্য দেওয়া রয়েছে। গুপ্ত প্রেস পঞ্জিকা বলছে ১২ জুলাই সকাল ৭ টা ২০ মিনিট ৫৩ সেকেন্ড থেকে শুরু হয়ে যাচ্ছে তৃতীয়ার তিথি। শেষ হবে ১৩ জুলাই সকাল ৭ টা ১৪ মিনিট ১৯ সেকেন্ডে। উল্টো রথ রয়েছে ১৯ জুলাই অর্থাৎ ২ রা শ্রাবণ।

রথযাত্রা আয়োজনের নেপথ্য কাহিনি
বহুজনেই বলে থাকেন যে সনাতম হিন্দু ধর্মের অন্যতম একটি দিক রথযাত্রা। মনে করা হয় রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর , দেবের বৃন্দাবনে আসার সময়ই প্রথমবার রথযাত্রার আয়োজন হয়।

কথিত রয়েছে আরও এক কাহিনি
এদিকে পুরীর রথযাত্রা ঘিরে রয়েছে আরও এক কাহিনি। কথিত রয়েছে যে বোন সুভদ্রা ও ভাই বলরামকে রথে চড়ে দেখতে যান জগন্নাথ। যে তিথিতে তিনি যান, সেই তিথিকেই কেন্দ্রবিন্দুতে ধরে পালিত হয় রথযাত্রা।

পুজোর রীতি
অনেকেই রথযাত্রার দিন বাড়িতে উৎসব উপলক্ষ্যে পুজোপাঠ করেন। বিশেষত বাড়িতে ছোট্ট রথ নিয়ে তাতে জগন্নাথ , বলরাম ও শুভদ্রাকে মিষ্টি জাতীয় খাবার দিয়ে পুজো করা হয়। তবে রথযাত্রার দিন যে সবচেয়ে বড় পুজো বাঙালির জীবনে আসে, তা হল খুঁটি পুজো। মা দুর্গার আবাহনে এই দিন দিকে দিকে শুরু হয়ে যায় খুঁটি পুজো।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications