Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রথের দড়িতে টান পরার আগেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়, কারা দেন ঝাঁট, জানুন

হিন্দুধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতেই এই বিশেষ দিনটি পালন করে থাকেন জগন্নাথদেবের ভক্তরা। আর রথ মানেই আমাদের কাছে পুরীর কথা সবার প্রথম মনে আসে। তাছাড়া ইসকন, অনেক বনেদি বাড়িতে বা মাহেশে বড় করে রথযাত্রার উৎসব পালন করা হয়। চারধামের মধ্যে পুরী অন্যতম। এই বিশেষ দিনে জগন্নাথদেবের পাশাপাশি বলরাম, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা।

চলতি বছর, রথযাত্রা পালিত হবে ৭ জুলাই, উল্টো রথ হবে ১৬ জুলাই। এই বিশেষ দিনে ভগবান জগন্নাথদেবের বিশেষ পুজো করবেন সকলে ভক্তরা। বলা হয়, এই বিশেষ দিনে নাকি বৃষ্টি হয়। আর এই বৃষ্টি হওয়া অত্যন্ত শুভ।

rath yatra

আপনি কি জানেন, জগন্নাথের রথযাত্রা শুরু হওয়া আগের রাজার বংশধরেরা এই রথের সামনে ঝাড় দিয়ে থাকেন। যে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয়, তা কিন্তু এমনি ঝাঁটা নয়। তা কিন্তু সোনার হাতল যুক্ত ঝাড়ু। আর ঝাঁটা কিন্তু সোনার ঝাড়ু নামে পরিচিত। ঝাড় দেওয়ার পর নানান মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় রথযাত্রা উৎসব। এই বিশেষ দিনে তিনটি রথ বের হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য রথ বের হয়।

শোনা যায়, একবার সুভদ্রার শহর ভ্রমণ করার ইচ্ছা হয়। সে সময় দাদা ও জগন্নাথকে বলেছিলেন, যে তিনি শহর ঘুরবেন। জগন্নাথ, ভাই বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে পুরো শহর ঘুরতে বেরিয়েছিলেন। প্রথমে তাঁরা মাসির বাড়িতে যান এবং সেখানে স্নান করার পরে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন।

সেসময় পাচন খাইয়ে সুস্থ করা হয় দেবতাকে। এক সপ্তাহ পর তিনি সুস্থ হন। সুস্থ হওয়ার পর তিনি ফিরে আসেন। এই তিনি ফিরতি যাত্রাকেই উল্টো রথ বলা হয়। ভগবানদের দর্শন পেলে মনে কোনও পাপ থাকে না। কথিত আছে, রথের দড়ি ধরে টান দিলে তা ব্যক্তির জীবন সার্থক হয়ে যায়। তিনি কোনও কাজেই কিন্তু পিছিয়ে থাকেন না।

প্রতিবছর, রথযাত্রার শুরু হওয়ার আগে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের পথ পরিষ্কার করা হয়। সেই সঙ্গে পালিত হয় অনেক আচার-রীতি পালন করা হয়। বিশাল সাইজের রথ তৈরি করার পর পুরীর গজপতি রাজা পালকি করে পুজোও উদ্বোধন করতে আসতেন। এরপর থেকে প্রতি বছর এমনই ধারা চলে আসছে। কিন্তু রাজার বংশধররা এখনও বিদ্যমান। রাজত্ব না থাকলেও পুরীর রাজপরিবার আজও রথযাত্রার সঙ্গে ভালোভাবে যুক্ত আছেন। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে পালিত হন রথযাত্রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+