Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rath Yatra 2023: জানেন কীভাবে শুরু হয়েছিল রথযাত্রা, কবে থেকে শুরু হয়েছিল রথযাত্রা জেনে নিন

আর হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই শুরু হয়ে যাবে পুরীর রথযাত্রা। বছরের প্রথম বড় উৎসব। পয়লা বৈশাখ বা বৈশাখী বা নববর্ষের পর পুরীর রথযাত্রাই গোটা দেশের সবচেয়ে বড় উৎসব। লক্ষ লক্ষ পূন্যার্থী ভিড় করেন এই রথযাত্রা দেখতে।

সাতদিন ধরে চলে এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথদেব, বলরাম এবং শুভদ্রা রথে চড়ে পাড়ি দেন তাঁদের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে। সেখানে ৭ দিন কাটিয়ে ফিরে আসেন আবার পুরীর মন্দিরে। যেদিন ফিরে আসেন সেদিন আবার হয় উল্টোরথ।

image of Rath Yatra in puri

গোটা দেশেই কোথাও না কোথাও রথযাত্রা উৎসব উদযাপিত হয়। বাঙালির সঙ্গে আবার রথযাত্রার আলাদা একটা সম্পর্ক রয়েছে। কারণ রথযাত্রার দিন থেকে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। পাড়ায় পড়ায় শুরু হয়ে যায় দুর্গাপুজোর খুঁটি পুজো। অর্থাৎ সেদিন থেকে শুরু হয়ে যায় প্যান্ডেলের কাজ। আবার ফুটবল প্রিয় বাঙালির কাছেও রথযাত্রা বিশেষ তাৎপর্যের কারণ এদিন গোলবার পুজো করা হয়।

কিন্তু যেই রথযাত্রাকে কেন্দ্র করে এতো উৎসাহ জানেন কি কীভাবে শুরু হয়েছিল সেই রথযাত্রা। পুরীধামের ১২টি প্রধান উৎসবের মধ্যে একটি এই রথযাত্রা। তার একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। জগন্নাথ দেবের প্রথম সেবাইত তৃতীয় অঙ্গভিমাদেব। জগন্নাথ দেবের নির্দেশে তিনি উৎকল দেশ শাসন করতেন। তিনি জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম সূচনা করেন বলে মনে করেন ঐতিহাসিকরা।

আবার আরেকটি মত বলছে পুরীর রথযাত্রা শুরু হয়েছিল ১০ থেকে ১১ শতাব্দীতে সোমবংশের শাসনকালে। সেই সময়ের একটি স্থাপত্যের নির্দশন রয়েছে ভুবনেশ্বরের মিউজিয়ামে। তাতে রথের স্থাপত্য রয়েছে। সেই থেকে অনুমান করা হয় দশম এবং একাদশ শতাব্দীতে পুরীর রথযাত্রার সূচনা হয়ে গিয়েছিল।

image of Rath Yatra in puri

রথযাত্রা কীভাবে শুরু হয়েছিল তা নিয়েও একাধিক কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে রথযাত্রা আসলে বৌদ্ধদের একটা প্রচলিত অনুষ্ঠান। সেখান থেকেই পুরীর রথযাত্রা এসেছে। বৌদ্ধরা হাতে রথ তৈরি করে সেটা টেনে নিয়ে যেত সেই থেকেই নাকি পুরীর রথযাত্রার সূচনা হয়।

িচনা পরিব্রাজক ফা হিসেন ওড়িশায় এসেছিলেন পঞ্চম খ্রিষ্টাব্দে। তাঁর লেখা বইয়ে রথযাত্রার উল্লেখ রয়েছে। সেখানে তিনি লিখেছেন বৌদ্ধদের প্রচলিত অনুষ্ঠান যেখানে একটি রথকে সকলে মিলে টেনে নিয়ে যাওয়া হয়। এমনকী নেপালেও নাকি এই অনুষ্ঠানের প্রচলন ছিল।

image of Rath Yatra in puri

আবার আরেকটি মত দাবি করে থাকে শ্রীকৃষ্ণের সময় থেকেই রথযাত্রার সূচনা। জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণেরই অংশ বলা হয়ে থাকে। রামানুজ, রামানন্দ, শ্রীচৈতন্য জগন্নাথ দেবকে কৃষ্ণ হিসেবেই উপাসনা করতেন। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণের দাদা বলরাম এবং বোন সুভদ্রা। বোনকে নিয়ে ভাইবোন রথে করে শহর দর্শনে বেরোতেন। সেই থেকেই রথযাত্রার সূচনা। পুরীতে রথযাত্রার আগে স্নানযাত্রা হয় জগন্নাথ দেবে। তারপর থেকে ১৫ দিন গর্ভগৃহের বাইরেই থাকেন জগন্নাথ দেব, বলভদ্র এবং শুভদ্রা।

স্নানের চোটে অসুস্থ হয়ে পড়ে তাঁরা। ১৫ দিনের অসুস্থতা কাটিয়ে তাঁরা মাসির বাড়িতে বিশ্রাম নিতে যায়। আবার এই ১৫ দিন জগন্নাথ দেব যে মন্দিরের বাইরে সর্বসমক্ষে থাকেন তার আবার অন্য কারণও ব্যাখ্যা করা হয়ে থাকে বলা হয়ে থাকে তিনি নাকি জাত-পাত-ধর্ম নির্বিশেষে তাঁর ভক্তদের দর্শন দিতেই ১৫ দিন মন্দিরের বাইরে বিরাজ করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+