৮০ বছর পর চন্দ্রগ্রহণে তৈরি হচ্ছে বিরল যোগ, এইসব রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব

৮০ বছর পর এই চন্দ্রগ্রহণে তৈরি হচ্ছে বিরল যোগ, এইসব রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহণের প্রভাব সরাসরি এসে পড়ে সমগ্র রাশিচক্রের উপরে। ২০২২ সালের অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণের মাত্র ১৫ দিনের মাথাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ মতে এই চন্দ্রগ্রহণ বিশাখা নক্ষত্র এবং বৃশ্চিক রাশিতে বৈশাখ পূর্ণিমায় ঘটবে। বুদ্ধ পূর্ণিমাও এদিন পড়ছে। বুদ্ধ পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ উভয়ই পরীযোগ যোগে হবে। জ্যোতিষ মতে বলা হচ্ছে যে দীর্ঘ প্রায় ৮০ বছর পর হতে চলেছে এই যোগ।

চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট

চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী ১৬ মে সোমবার। জ্যোতিষীদের মতে, বিশাখা নক্ষত্র ও বৃশ্চিক রাশিতে বৈশাখ পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ ঘটবে। বুদ্ধ পূর্ণিমাও এদিন পড়ছে। বুদ্ধ পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ উভয়ই পরীযোগ যোগে হবে। দীর্ঘ প্রায় ৮০ বছর পর গ্রহ-নক্ষত্রের এমন সমন্বয় ঘটতে যাচ্ছে। ৮ দশক পরে এই বিরল গঠিত হয়ায় বেশ কিছু রাশির উপর পড়বে এর প্রভাব।

 কর্কট রাশি

কর্কট রাশি

বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। সন্তান সংক্রান্ত সমস্যা হতে পারে। কেরিয়ার এবং শিশুদের স্বাস্থ্যের দিক থেকে এই গ্রহণ ভালো নয়। এই চন্দ্রগ্রহণের পর এই রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে। মাসিক খরচ এবং পারিবারিক ঝামেলা বাড়াতে পারে। ঘরে জমা টাকাও হাতের বাইরে চলে যেতে পারে। আয়ের উৎস কম হবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদেরও বছরের প্রথম চন্দ্রগ্রহণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অত্যধিক কাজের চাপ ক্ষতিকারক হতে পারে। কোনও বহিরাগতকে অন্ধভাবে বিশ্বাস করে প্রতারনার শিকার হতে পারেন। ব্যবসায়ে সামান্য লাভের লোভ করলে তা বড় ক্ষতির কারণ হতে পারে। এই সময় কথাবার্তায় সংযম রাখা খুব জরুরী। যত্ন সহকারে সব কাজ করা উচিত।

ধনু রাশি

ধনু রাশি


বিতর্কে জড়ানো ধনু রাশির জাতকদের অসুবিধা বাড়াতে পারে। আদালতে ঝামেলা বাড়বে। কর্মক্ষেত্রে কিছু না কিছু ঝামেলায় পড়তে হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণে না রাখলে বড় ক্ষতি হতে পারে। মানসিক চাপ থাকতে পারে। অর্থের সংকট বজায় থাকবে। টাকা আয় হবে, কিন্তু তারই সঙ্গে ব্যায়ের পরিমাণও বৃদ্ধি পাবে পাল্লা দিয়ে। তাই এই সময় সঞ্চয় তেমন হবে না।

মকর রাশি

মকর রাশি

এই চন্দ্রগ্রহণ মকর রাশির জাতকদের জন্যও ভালো নয়। শনিদেব এই রাশির অধিপতি এবং এই রাশিতে এই মুহূর্তে সাড়ে সাতি চলছে। তাই এই রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত খারাপ ফল দেবে। অর্থ লেনদেনে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তির কথায় কোথাও টাকা বিনিয়োগ না করাই ভালো। এই গ্রহণের সময় ঋণ বা ধার করা থেকেও দূরে থাকা ভালো নাহলে হবে বিপুল অর্থের ক্ষতি।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+