রামনবমী ২০২১ এর তিথি, তারিখ, দিনক্ষণ একনজরে
রামনবমী ২০২১ এর তিথি, তারিখ, দিনক্ষণ একনজরে
গোটা এপ্রিল মাস জুড়ে একের পর এক পার্বণ রয়েছে বাংলার ক্যালেন্ডারে। তবে কোভিড আবহে সেই পার্বণ উদযাপন নিয়ে বেশ কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। যেভাবে দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে তাতে রামনবমীর মতো উৎসব উদযাপনে করোনা বিধি মানা নিয়ে ফোকাস বাড়ছে। তবে সেদিন ঘরের পুজোপাঠে প্রয়োজন সঠিক তিথি জানার। একনজরে দেখা যাক রামনবমীর তারিখ, দিনক্ষণ।

রামনবমী কবে?
২১ এপ্রিল রামনবমী রয়েছে। ২০২১ সালে এবার নির্দিষ্ট তিথিতে এই বিশেষ পুজো রীতি পালিত হবে। রামনবমী ২১ এপ্রিল শুরু হলেও , তার তিথি শেষ হবে ২২ এপ্রিল। দেশের বিভিন্ন প্রান্তে সচরাচর রামনবমীর মেলা আয়োজিত হয়। সেখানে বহুবিধ বিকিকিনি হলেও, করোনার আবহে তা হবে কি না , তা নিয়ে রয়েছে সন্দেহ।

কখন থেকে রামনবমীর পুজোর তিথি?
প্রসঙ্গত, রামনবমীর পুজোর সময় ২১ এপ্রিল ১২:৪৩ মিনিটে শুরু হবে । অর্থাৎ বুধবার ২১ এপ্রিল বেলাতেই পড়বে নবমী তিথি। সেই দিন দেশের পশ্চিমের রাজ্যগুলিতে একাধিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই তিথি শেষ হবে ২২ এপ্রিল রাত ১২:৩৫ মিনিটে শেষ হবে তিথি।

নবমীর 'মুহূর্ত' শুরু সময়
রামনবমীর দিন নবমীর পুজোর মুহূর্তের তিথি শুরু হবে ১১:০২ মিনিটে শুরু হবে। আর তা সেদিন ১: ৩৮ মিনিটে শেষ হবে। এটি কেবলই নবমীর পুদো মুহূর্তের তিথি। এই বিশেষ নবমী শ্রীরামচন্দ্রের জন্মতিথি হিসাবে পরিণগণিত হয়। ফলে এই তিথি ঘিরে বিশেষ বিশেষ উৎসব পালিত হয়।

বাসন্তী পুজো কবে পড়ছে?
এদিকে রামনবমীর আগে রয়েছে বাংলায় বাসন্তী পুজো। এই বিশেষ পুজো রীতি আয়োজিত হতে চলেছে ১৯ এপ্রিল। আর অন্নপূর্ণা পুজো ২০ এপ্রিলে আয়োজিত হবে। এরপর হনুমান জয়ন্তী রয়েছে ২৭ এপ্রিল। উল্লেখ্য, চৈত্র সংক্রান্তির দিন রয়েছে চড়ক পুজো। অর্থাৎ তা পড়ছে ১৪ এপ্রিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications