Raksha Bandhan 2023: দাদার আর্থিক দিকে উন্নতি জন্য বোনেরা রাখির দিন করুন এই প্রতিকার
প্রতি বছর আড়ম্বরের সঙ্গে দেশবাসী পালন করেন রাখি বন্ধন উৎসব। চলতি বছরেও রাখি বন্ধন উৎসবে মেতে উঠবেন ভাই বোনেরা। অগাস্ট মাসের ৩০ ও ৩১ তারিখে পালন হবে রাখি বন্ধন উৎসব। এই দিন ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন তার বোনেরা। এই বিশেষ দিনে ভাইদের হাতে রাখি বেঁধে তার বোনেরা তাদের দীর্ঘায়ু কামনা করবেন। বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভাই বোনেরা।
জ্যোতিষীরা বলছেন, রাখি বন্ধন উৎসবে বিরল কিছু কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। রাখি বন্ধন উৎসবে ২৪ বছর পর শতভিষা নক্ষত্র ও বুধাদিত্য যোগ তৈরি হবে। যা অত্যন্ত শুভ যোগ। তারা সকল কাজে উন্নতি করতে পারবেন। সেই সঙ্গে গুরু গ্রহ বৃহস্পতি এবং শনি বিপরীতমুখী হবে।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এই বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন তাহলে ভাই বোন উভয়ই ভালো থাকেন, তারা সুখে সংসার করতে পারেন, জীবনে আসবে তাঁদের সাফল্য। এই বিশেষ দিনে বোনেদের উচিত দাদাদের এই জিনিসগুলি উফার দেওয়া, তাহলে তারা সুখে সংসার করতে পারবেন।
দেবতার কাছে পুজো দিন
যদি আপনার দাদার ভালো চান এবং তাকে সুখে রাখতে চান তাহলে এই বিশেষ দিনে আপনার তাঁর হাতে রাখি বেঁধে দেবতার কাছে তার নামে পুজো দিন, এতে তিনি অনেক দিন বাঁচবেন সুস্থ ভাবে বাঁচতে পারবেন।
আর্থিক উন্নতি
যদি আপনার ভাইয়ের আর্থিক দিকে খুব উন্নতি উন্নতি করাতে চান তাহলে ভাইকে গোলাপি রঙের জামাকাপড় উপহার দিন। এতে তাঁর জীবন আর্থিক সঙ্কট কেটে যাবে।
দাদাকে কী উপহার দেবেন
যদি পারেন ভাইকে একটি সুপারি ও রুপোর কয়েন দেবার চেষ্টা করুন, তাহলে বোনেদের কাছ থেকে ভাইরা যদি সেই কাপড টির মধ্যে সুপারি ও রুপার মুদ্রা বেঁধে আলমারিতে রাখা উচিত। এতে তার জীবনের সাফল্য নিশ্চিত হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications