Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Raksha Bandhan 2023: রাখি বন্ধন উৎসবের সময় ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্র (astrology) রাখি বন্ধন উৎসবের এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখি বন্ধন উৎসব। এই দিন বোন বা দিদিরা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এই দিনের জন্য ভাইবোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। চলতি বছরের পূর্নিমা তিথি পড়েছে ৩০ অগাস্ট, সকাল ১০:৫৮ মিনিট থেকে রাখি বন্ধনের শুভ সময় শুরু হচ্ছে, যা চলবে ৩১ অগাস্ট সকাল ৭:৫৮ মিনিট পর্যন্ত।

৩০ ও ৩১ অগাস্ট এই দু’দিনে আপনারা রাখি পড়াতে পারবেন ভাইদের, তবে ৩০অগাস্ট পর্যন্ত থাকবে ভাদ্র মাসের ছায়া। তাই এসময় রাখি না পড়ানোই শুভ। এসময় কুম্ভ রাশিতে থাকবে চন্দ্র। যেখানে শনি গ্রহ উপস্থিত থাকবে, রাখি বন্ধন উৎসবের দিন কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

Raksha Bandhan 2023

মেষ রাশি

রাখি বন্ধন উৎসবে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় পরিবারের সকল সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। দাদার কাছ থেকে আপনি ভালো কোনও উপহার পেতে পারেন। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করলে জীবনের সফলতা নিশ্চিত।

কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এইসময় সমাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আপনার। বাড়িতে যে এতদিন অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি। আইনি মামলা থেকে বেরোতে পারবেন। কোনও কাজে গেলে আপনার ভালো হবে। আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

Raksha Bandhan 2023

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের চাকরিতে সাফল্য আসবে। চাকরিতে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। এসময় যারা ব্যবসায়ে রয়েছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি।

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় ব্যবসায়ে সফলতা আসবে আপনার। যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখান থেকে আপনার খুব লাভ হবে। শুধু তাই নয়, এসময়ে আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার। জীবনে সাফল্য আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+