Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Raksha Bandhan 2023: রাখি বন্ধন উৎসবের গুরুত্ব, ইতিহাস, তাৎপর্য সম্পর্কে আপনি কি জানেন?

ভারতীয়দের একটি বিশেষ উৎসব হল রাখি বন্ধন উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসবের প্রচলন রয়েছে। এই দিনটি বিশেষত ভাই বোনেদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ উৎসবের দিন।

বোনেরা দাদার হাতের কব্জিতে রাখি বেঁধে তাদের প্রণাম করে আশীর্বাদ দেন, অনেক উপহার দেন, আর বোনেদের মন ভরে আশীর্বাদ করেন তাঁর দাদারা। জানেন কি এই রাখি বন্ধন উৎসব কবে থেকে শুরু হয়, কীভাবেই বা রাখি বন্ধন উৎসবের প্রচলন হ, জানুন।

Raksha Bandhan 2023

রাখি বন্ধন উৎসবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। চলতি বছর দুই দিন রাখি বন্ধন উৎসব । ৩০ এবং ৩১ অগাস্ট পালিত হবে এই বিশেষ দিন। ৩০ অগাস্ট সকাল ১১ টা ৫৮ মিনিটে শুরু হবে শুভ সময়, যা চলবে ৩১ অগাস্ট সকাল ৭ টা ৫ মিনিট পর্যন্ত। ৩০ তারিখ ভাদ্র মাস শেষ হওয়ার কারণে দাদাদের হাতে ৩১ তারিখ রাখি পরানোও অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।

রাখি বন্ধন উৎসব ঘিরে রয়েছে নানান পৌরাণিক, ঐতিহাসিক কাহিনী। কথিত আছে, সুভদ্রা কৃষ্ণের ছোট বোন, কৃষ্ণ সুভদ্রাকে প্রচন্ড ভালোবাসতেন তবে আপন বোন না হওয়ায় দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন একজন। একদিন একটু অভিমান বসত কৃষ্ণকে সুভদ্রা জিজ্ঞাসা করে এটার কারণ কি? উত্তরে কৃষ্ণ জানান যথাসময়ে তুমি এর সঠিক কারণ বুঝতে পারবে।

ঘটনা ঠিক কিছুদিন পর কৃষ্ণের হাত কেটে যায়। হাত কেটে অনেক রক্ত পড়ছিল, তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করবার জন্য কাপড় খুঁজছিলেন, তবে আশেপাশে কোথাও তিনি সাধারণ কাপড় পাচ্ছিলেন না, সেই সময়ে দ্রৌপদীও সেখানে আসেন। তিনি বিন্দুমাত্র দেরি না করে তার নিজের মূল্যবান রেশমের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। তার কিছুক্ষণ পর কৃষ্ণের কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়। সেই সময়ে কৃষ্ণ সুভদ্রাকে ডেকে বলেন এবার বুঝতে পারছ আমি কেন দ্রৌপদীকে এত স্নেহ করি এবং ভালোবাসি?

আসল বিষয়টি বুঝতে পারে সুভদ্রা খুব লজ্জা পেয়ে যান। তখন তিনি বুঝতে পারেন দাদা কৃষ্ণের চেয়ে নিজের দামি বস্ত্র খুব সামান্য দ্রৌপদীর কাছে। ভাইয়ের কষ্ট দূর করবার জন্য সে মরিয়া হয়ে পড়েছিল, একদিন রাজসভায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে চরম কলঙ্ক থেকেও রক্ষা করেছিলেন বলে শোনা যায়।

এরপর থেকে রাখি বন্ধন উৎসবের প্রচলন হয় দেশে। আর এই রাখি বন্ধন উৎসব রক্ষা বন্ধন অর্থাৎ ভাই-বোনেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার একটি উৎসব। এটি একটি বিশেষ উৎসব। প্রতিবছর শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা দাদার হাতে রাখি বেঁধে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+