Raksha Bandhan 2019: রাখী পূর্ণিমায় সৌভাগ্য তুঙ্গে রাখতে পারে এই বিশেষ পন্থা! শাস্ত্র যা বলছে
রাখী পূর্ণিমা আসন্ন। আগামী ১৫ অগাস্ট রাখী পূর্ণিমা । সেই দিন দেশের স্বাধীনতা দিবসের সঙ্গে গোটা দেশ পালন করতে চলেছে রাখীর আনন্দ। শাস্ত্রজ্ঞরা বলছেন, এমন এক উৎসবের মরশুমে সৌভাগ্য তুঙ্গে রাখা সম্ভব।
রাখী পূর্ণিমা আসন্ন। আগামী ১৫ অগাস্ট রাখী পূর্ণিমা । সেই দিন দেশের স্বাধীনতা দিবসের সঙ্গে গোটা দেশ পালন করতে চলেছে রাখীর আনন্দ। শাস্ত্রজ্ঞরা বলছেন, এমন এক উৎসবের মরশুমে সৌভাগ্য তুঙ্গে রাখা সম্ভব। ভাইয়ের মহ্গল কামনায় যেসমস্ত বোনরা রাখী কিনতে চলেছেন, তাঁরা যেন ভাইয়ের রাশি অনুযায়ী পয়মন্তর রঙের রাখী কিনে ফেলেন। তাহলেই ভাইদের সৌভাগ্য তুঙ্গে থাকবে গোটা বছর। তবে তার জন্য জানতে হবে ভাইয়ের রাশি। একনজরে দেখে নেওয়া যাক কোন রাশির জন্য কোন রঙের রাখী পয়মন্তর।

মেষ ও বৃষ
ভাইয়ের রাশি যদি মেষ হয়, তাহলে জানতে হবে লাল রঙ ২০১৯ সালের জন্য পয়মন্তর তাঁর জন্য। অন্যদিকে, বৃষ রাশি যদি হয় ভাইয়ের রাশি তাহলে তাঁর জন্য আনুন সাদা বা নীল রঙেন রাখী।

মিথুন ও কর্কট
মিথুন যাঁদের রাশি তাঁদের জন্য় কিনুন সবুজ রঙের রাখী। অন্যদিকে, কর্কট রাশির জাতকদের জন্য বোনরা কিনতে পারেন হলুদ বা সাদা রঙের রাখী।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতকদের জন্য তাঁদের বোনরা কিনতে পারেন হলুদ রঙের রাখী । অন্যদিকে, কন্যা রাশির জাতকদের জন্যও হলুদ রঙের রাখী অত্যন্ত শুভ বলে দাবি করছেন শাস্ত্রজ্ঞরা।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতকদের এই ২০১৯ সালে সাদা ও নীল রঙের রাখী পরালে তাঁদের গোটা বছর সুখে শান্তিতে কাটবার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির জাতকরা লাল, নীল, হলুদ রঙের রাখী পরলে তাঁদের আগামী দিন ভালো কাটবে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

ধনু ও মকর
ভাই যদি ধনু রাশির জাতক হন, তাহলে এই বারের রাখীতে তাঁকে হলুদ রঙের রাখী পরাবেন। অন্যদিকে ভাই মকর রাশির জাতক হলে তাঁকে দিন সাদা অথবা লাল রঙের রাখী।

কুম্ভ আর মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা লাল আর নীল রঙের রাখী পরলে , তাঁদের গোটা বছরটা সংকটমুক্তভাবে কাটবে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকারা হলুদ বা সাদা রঙের রাখী পরলে আগামী দিন ভালো যাবে বলে দাবি অনেক শাস্ত্রজ্ঞের।












Click it and Unblock the Notifications