Rakhi Purnima 2023: ৩০ না ৩১ অগাস্ট দাদার হাতে পরাবেন রাখি? জানুন শুভ সময়
Rakhi Purnima 2023: বোনের মধ্যে দাদার সম্পর্ককে আরোও সুন্দর ও মজবুত করতে প্রতিবছর আমরা রাখি বন্ধন উৎসব পালন করে থাকি। এই দিন প্রত্যেকটি বোন বা দিদিরা তার ভাই বা দাদার হাতে রাখি পরান, সেই সঙ্গে দাদাকে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নেন।
সেই সঙ্গে চলেই উপহার দেওয়ার পালা। প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব।

সময়
প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হবে রাখি পূর্ণিমা। এই বছর রাখি পূর্ণিমা ৩০ ও ৩১ অগাস্ট দুদিনই পালিত হবে। প্রতি বছর ৩০ অগাস্ট পূর্ণিমার দিন সকাল ১০:৫৮ মিনিট থেকে শুরু হবে শুভ সময় যা চলবে ৩১ অগাস্ট সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত। এইসময় ভদ্রকাল দিয়েই শুরু হবে পূর্ণিমা। তবে ভদ্রকালে রাখি বাঁধা কিন্তু খুব অশুভ। রাত নটা দু মিনিট থেকে শুরু হবে ভদ্রকাল। ভদ্রকাল শেষ হলে আপনারা রাখি বাঁধতে পারেন দাদা বা ভাইয়ের হাতে।
শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে, বলা হয়, ৩১ অগাস্ট শ্রাবণ পূর্ণিমা তিথি সকাল ৭ টা ০৫ মিনিট থেকে আপনারা রাখি বাঁধতে পারেন, কারণ এসময় ভাদ্রের কোনও অশুভ ছায়া থাকবে না।

কীভাবে পালন করবেন উৎসব
১) রাখি বন্ধনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিন।
২) পরিষ্কার জামা পরে সূর্যদেবকে জল দিন, তারপর পরিবারের বড়দেরকে প্রণাম করুন এবং সকলের থেকে আশীর্বাদ নিন।
৩) তামা বা পিতলের থালায় রাখি, মিষ্টি উপহার নিয়ে ভাই বা দাদাকে রাখি পরান।
৪) রাখি বন্ধনের অবশ্যই খেয়াল রাখবেন, ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে, সেদিকে দেখবেন।
৫) প্রথমে ভাইকে কপালের চন্দনের ফোঁটা দিয়ে হাতে রাখি বাঁধুন। তবে রাখি কিন্তু ডান হাতে পরাবেন। তারপর দাদাকে মিষ্টি খাওয়ান এবং দাদার থেকে আশীর্বাদ নিন। সেই সঙ্গে ভাইয়ের আয়ু বৃদ্ধি হয় সেইজন্যও ভগবানকে বলুন।












Click it and Unblock the Notifications