Rakhi Purnima 2023: রাখি বন্ধন উৎসবে ঘটতে চলেছে শুভ বিরল কাকতাল, আর্থিক উন্নতি হবে কাদের
প্রতিবছর দেশবাসী আনন্দের সঙ্গে পালন করেন 'রাখি বন্ধন উৎসব’। এই উৎসব ভাই বোনের মধ্যে সম্পর্ককে আরোও দৃঢ় করার উৎসব। চলতি বছর ৩০ ও ৩১ অগাস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে। এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভাই বোনেরা। জ্যোতিষীরা বলছেন, রাখি বন্ধন উৎসবে বিরল কিছু কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যার প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর।
রাখি বন্ধন উৎসবে ২৪ বছর পর শতভিষা নক্ষত্র ও বুধাদিত্য যোগ তৈরি হবে। যা অত্যন্ত শুভ যোগ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তারা সকল কাজে উন্নতি করতে পারবেন। সেই সঙ্গে গুরু গ্রহ বৃহস্পতি এবং শনি বিপরীতমুখী হবে।

কাদের শুভ সময় শুরু হবে
২০০ বছর পর নিজের রাশিতে বিপরীতমুখী হবে শনি এবং গুরু গ্রহ। এসময় তৈরি হবে তিনটি শুভ যোগ। তার এই যোগের শুভ প্রভাব পড়বে বারো রাশির জাতক জাতিকাদের উপর। কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের রাখি বন্ধন উৎসবের সময় খুব ভালো সময় যাবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনি। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরোও ভালো হবে। ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। হঠাৎ করে কোথাও থেকে অর্থ পেতে পারেন এই রাশির ব্যক্তিরা।

সিংহ রাশি
সিংহ রাশির (leo) জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। শুধু তাই নয়, এসময় ভাইবোনের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। কারোর সঙ্গেই আপনার অশান্তি হবে না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে আপনি পিছিয়ে পড়বেন না। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, এসময় যারা সরকারি চাকরি করছেন তারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications