আসন্ন সময় আপনার কেমন কাটতে চলেছে! রাখি পূর্ণিমার প্রভাব কতটা পড়ছে রাশিফলে
আসন্ন সময় কেমন কাটবে , তা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। আসন্ন রাখি পূর্ণিমা বিভিন্ন রাশিতে বিভিন্ন রকমের প্রভাব ফেলতে চলেছে।
আসন্ন সময় কেমন কাটবে , তা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। আসন্ন রাখি পূর্ণিমা বিভিন্ন রাশিতে বিভিন্ন রকমের প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে বৃষ, , কন্যা, ধনু , মকর সহ একাধিক রাশিতে এর প্রভাব পড়তে চলেছে।

বেশ কয়েকটি রাশিতে খারাপ প্রভাব
রাখি পূর্ণিমার পরের দিন অর্থাৎ ২৭ জুন বেশ কয়েকটি রাশিতে অশুভ যোগ পড়ার সম্ভাবনা রয়েছে। ঐদিন চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করছে । জ্যোতিষ শাস্ত্র বলছে এতে বহু রাশিতেই খারাপ প্রভাব পড়বে।

বিষ যোগ
ধনু রাশিতে শনি ও চন্দ্র একসঙ্গে বলে বিষ যোগ ঘটে। আর এই বিষ যোগের অর্থ হল মন খারাপ হওয়ার প্রবণতা। এমন বেশ কয়েকটি রাশি রয়েছে যাদের ওপর এই প্রভাব পড়বে।

কোন রাশিতে কী ধরনের প্রভাব?
বৃষ, কন্যা, ধনু রাশির জাতকদের ওপর এই সময়ে কুপ্রভাব পড়তে চলেছে। মিশ্র প্রভাব পড়বে মিথুন, কর্কট, মীন,বৃশ্চিক রাশিতে। শুভ সময় আসতে চলেছে তুলা, সিংহ, ও মেষ রাশিতে।

বিষ যোগ কাটানোর উপায়
জ্যোতিষশাস্ত্রবিদদের মতে বিষ যোগ কাটানোর আদর্শ উপায় হল বজরংবলীর পুজো, কিংবা শিব পূজা। এই দুটি প্রকারের মাধ্যমে এই যোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এবিষয়ে বিশিষ্ট জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করে নেওয়াই শ্রেয়।












Click it and Unblock the Notifications