Rajyog 2024: ৫০ বছর পর একই সঙ্গে তৈরি হচ্ছে এই রাজযোগগুলি, আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) ১২টি রাশি, ৯ টি গ্রহ, ২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহরা স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
পয়লা জানুয়ারি সূর্য ও মঙ্গল গ্রহের মিলন তৈরি হবে 'আদিত্য মঙ্গল রাজযোগ’ তৈরি হবে। সেই সময় চন্দ্র ও বৃহস্পতির মিলন হবে তৈরি হবে গজকেশরী এবং আয়ুষ্মান রাজযোগ। যোগের প্রভাব পড়বে সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপরে। ৫০ বছর পর এই যোগগুলি তৈরি হচ্ছে। ভাগ্যের দ্বার খুলছে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
রাজযোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের ওপরে। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে এগিয়ে যেতে পারবেন। অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আরোও ভালো হবে আপনার। তাছাড়া বৃহস্পতির কৃপায় আপনি নতুন আয়ের পথ খুঁজে পাবেন। তাছাড়া সোনা ব্যবসা যারা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে গিয়ে কোনও সুখবরে আপনার মন আরোও খুশি হয়ে উঠবে।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। আপনার ব্যবসার কাজ আরোও ভালো হবে। তাছাড়া আপনি যদি বিদেশে ভ্রমণ করার ইচ্ছা থাকে যেতে পারে না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সাফল্যের মুখ দেখবেন। জীবনের সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনের সুখ, সমৃদ্ধি, বিলাসিতা লেগেই থাকবে। মানসিক চাপ কমবে। বাড়তে থাকবে আত্মবিশ্বাস। বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জীবনে সাফল্য আসতে চলেছে। ভাগ্যের দ্বার খুলবে আপনার, নয়া চাকরির সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যেখানে চাকরি করছেন সেখানে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে লাভ হবে আপনার। সব কাজেই অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications