Rajyog 2023: শুভ রাজযোগের প্রভাবে ব্যবসায় উন্নতি হবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই নিজ সময় মতোই ঘর পরিবর্তন করে শুভ ও অশুভ নানান যোগের সৃষ্টি করে। আর সেই যোগের প্রভাব পড়ে ১২ রাশির ব্যক্তিদের উপর। সেটিও কারোর জন্য শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি।
ত্রিশ বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই সময় বুধাদিত্য রাজযোগ, শশ রাজযোগ, ভাদ্র রাজযোগ গঠিত হবে। সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ প্রভাব পড়বে। তবে তিন রাশির আর্থিক দিকে খুব লাভ হবে। কাদের আর্থিক দিকে লাভ হবে।

- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকারা সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। কোনও কাজের জন্য আপনাকে পিছপা হতে হবে না, খুব লাভ হবে আপনাদের। মা দুর্গার কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনে খুব সুখী হবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, নতুন সম্পত্তির সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। এসময় চাকরি থেকে ব্যবসায়ে সফলতা মিলবে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। তবে, মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
আপনি সোনা ব্যবসায়ী হন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, এসময় আপনার কাজের প্রশংসা করবেন আপনার অফিসের বসের কাছে।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এসময় কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারেনি বা কোনও শুভ কাজ করলে সেখানে সফলতা মিলবে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এসময়। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। এসময় গুপ্ত রোগ থেকে মুক্তি পাবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications