Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajbhang Rajyog 2023: রাজভঙ্গ রাজযোগের শুভ প্রভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলেই মনে করা হয়। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। বর্তমানে মঙ্গল ধনু রাশিতে বিরাজ করছে। মঙ্গলের উপর থেকে শনির দৃষ্টি সরে যাওয়ায় সমস্ত রাশিকেই শুভ প্রভাব দেবে এই গ্রহ। সেই সঙ্গে মিথুন রাশির সপ্তম ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল। এসময় শনি ও রাহুর নবম দৃষ্টি মঙ্গলের ওপর পরেছে। এর ফলেই তৈরি হচ্ছে 'রাজভঙ্গ রাজযোগ’। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর।

মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে ৫ ফেব্রুয়ারি, এই দিন পর্যন্ত এই শুভ রাজযোগ চলবে। যার বিশেষ প্রভাব পরবে এই রাশির জাতক জাতিকাদের উপর, দেখুন, কাদের ওপর রাজযোগের শুভ প্রভাব পড়বে।

Rajbhang Rajyog 2023

  • মিথুন রাশি

মিথুন রাশি সপ্তম ঘরে এই রাজযোগ তৈরি হবে। এই সময়ে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। চাকরিজীবীদের আরও লাভের মুখ দেখবেন। তাছাড়া এসময় বসের সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ থাকে তাও কিন্তু ক্রমশ ভালো হতে থাকবে। ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। খুব সহজেই ঋণ শোধ করতে পারবেন। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময়। সমাজের সম্মান ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনার সুখের মুখ দেখবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের আটকে থাকা কাজ হয়ে যাবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত হতাশার অবসান হবে। শিক্ষার ক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। কর্মজীবনে খুব সুবিধা পাবেন আপনি। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কর্কট রাশি

রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। শুধু তাই নয়, আপনার চাকরি থেকে ব্যবসায় আপনার খুব লাভ হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার ব্যবসায় খুব লাভ হবে। তাছাড়া আপনার মনে যে ভয় ছিল তা কমবে। মানসিক চাপ অনেকটাই কেটে যাবে। পরিবারের সঙ্গে আপনার খুব শুভ সম্পর্ক বজায় থাকবে। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+