এই গ্রহের নক্ষত্র পরিবর্তনে সম্মান, প্রতিপত্তি বাড়বে কাদের, ধন, সম্পদে ভরবে এদের জীবন

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে খুব অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তাছাড়া রাহু যখন কোন রাশির ব্যক্তিদের উপর খারাপ দৃষ্টি দেন তখন তিনি কোনও কাজে এগিয়ে যেতে পারেন না। বর্তমানে রাহু বেরতী নক্ষত্রে অবস্থান করছে।

জুলাই মাসের ৮ তারিখ উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে এই গ্রহ। সোমবার ভোর ৪ টে ১১ মিনিটে রাহু নক্ষত্র পরিবর্তন করবে। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির জাতক জাতিকাদের। তাঁদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

Lucky

  • বৃষ রাশি

এই সময়ে বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন। আয়ের নতুন খুঁজে পাবেন। সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে। পরিবারের সকলের সঙ্গে এদের শুভ সম্পর্ক বজায় থাকবে। এদের মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। তাছাড়া যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের হঠাৎই আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করতে চাইছেন করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এরা ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর রাহুর শুভ প্রভাব পড়বে। তাই এই সময় আপনি সকল কাজে এগোতে পারবেন। এই সময় অনেক আয় করতে পারবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আয় হবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তির পরিবেশ কেটে যাবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশিদের ব্যক্তিদের উপর রাহুর শুভ প্রভাব পড়বে। তাই এই সময় আপনার পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনি এতদিন ধরে যে চাকরির জন্য অপেক্ষা করছিলেন সেই চাকরি পেয়ে যাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বাড়তে পারে। এসময় যারা পড়ুয়া রয়েছেন তারা পরীক্ষায় যথেষ্ট ভালো লাভ করবেন। মানসিক চাপ তাদের অনেকটাই কমবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+