রাহুর নক্ষত্র বদলে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুকে অশুভ গ্রহদের মধ্যে ধরা হয়। রাহু যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেন, তখন সেই ব্যক্তি কোনও কাজেই এগোতে পারেন না।
রাহু ঘর পরিবর্তন করতে সময় নেয় ১৮ মাস। রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, ২০২৫ সালের মে মাস পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ। রাহু শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। রাহু উত্তরাভাদ্রপদের তৃতীয় ঘরে প্রবেশ করছে। জানুন সেই রাশির ব্যক্তিদের তালিকায় কারা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর রাহু গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। তাছাড়া যারা অবিবাহিতদের রয়েছেন, তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব করবার চেষ্টা করবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর রাহু গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার অপ্রত্যাশিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। এসময় নতুন গাড়িও কিনতে পারেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন এই রাশির ব্যক্তিদের। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের জীবনে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় লাভের ঘরেই প্রবেশ করবে রাহু। তাই আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুখে থাকতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।
যারা মিডিয়া ও ওকালতির সঙ্গে যুক্ত তাদের জীবনে অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications