নক্ষত্র পরিবর্তন করে রাহু কোন রাশির ব্যক্তিদের সৌভাগ্যের শিখরে পৌঁছবেন
জ্যোতিষশাস্ত্রে, রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু গ্রহকে পাপী ও ছায়া গ্রহ বলে মনে করা হয়। রাহু একস্থান থেকে আরেক স্থানে যেতে সময় নেন আড়াই বছর। এবার রাহু নক্ষত্র পরিবর্তন করবে।
এই সময় কিছু রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলবে এই গ্রহ। ৮ জুলাই ভোর ৪ টে ১১ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে রাহু গ্রহ। এই সময় কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- কর্কট রাশি
রাহুর শুভ প্রভাবে কর্কট রাশির ব্যক্তিদের লাভের সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া এসময়ে চাকরির চেষ্টা যারা করছেন তারা চাকরি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ই আপনার প্রতি সদয় হবেন, যার কারণে আপনি সময়মতো আপনার কাজ আরও ভালোভাবে করতে সক্ষম হবেন। এই সময় শরীরের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। পায়ের ব্যথা ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নতুন চাকরি পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
- তুলা রাশি
রাহুর শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে রাহু গ্রহ। তাই আপনার আয়ের নতুন পথ খুলবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে। বিদেশে ঘুরতে যেতে পারেন। জীবনে সুখ লেগে থাকবে আপনার। দাম্পত্য জীবনে সুখী হবেন। এসময়ে আপনার স্ত্রী যদি কোনও ব্যবসা নিজেকে নিয়োজিত করেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন আপনি। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে আপনার। আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন।
- মকর রাশি
রাহু নক্ষত্র পরিবর্তন করায় মকর রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। সকল কাজেই ভাই বোনদের পূর্ণ সমর্থন পাবেন আপনি । কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি সদয় হবেন। ধীরে হলেও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। পেশা ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পেয়ে মন খুশি হবে। এই সময়ে আপনার সময় বেশ ভালো যাবে। পারিবারিক কোনোও সমস্যা আপনার চিন্তার কারণ হতে পারে। যা চাইবেন তাই করতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় আপনার সাফল্যের সময় শুরু হবে। তবে এসময় নিজেকে শান্ত রেখে সব কাজ করবার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications