হোলির পর নক্ষত্র বদল করবে এই গ্রহ, কারা কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছাবেন, জানুন

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু ও কেতু গ্রহকে একসঙ্গে ছায়া গ্রহ বলে মনে করা হয়। চলতি বছর হোলি পড়েছে ১৪ মার্চ। হোলির পর রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে।

অর্থাৎ ১৬ মার্চ রাহু সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। ২৭ টি নক্ষত্রের মধ্যে ২৫ তম নক্ষত্র হল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র।

property

রাহু ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত একই নক্ষত্রে অবস্থান করবে। মীন রাশিতে রয়েছে রাহু, এরপর সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নক্ষত্র পরিবর্তন করায় কোন রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন, কারা, জানুন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ওপর রাহু গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার একাদশ ঘরে প্রবেশ করবে রাহু। তাছাড়া আপনার আমদানি, রপ্তানির ব্যবসায় প্রচুর লাভ হবে। এই সময়ে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে আপনার। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক ও মানসিকভাবে আপনি খুব ভালো থাকতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর রাহু গ্রহের শুভ প্রভাব পড়বে। সোনা ব্যবসায় খুব লাভ হবে । এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। তাছাড়া আপনার ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় কারোর থেকে ঋণ নেবেন না। তাছাড়া আপনার জীবনে খুব শুভ সময়। এসময় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+