রাহুর ঘর বদলে ধন, সম্পত্তি বাড়তে চলেছে এই রাশির ব্যক্তিদের, লিস্টে কি আপনি আছেন?
জ্যোতিষশাস্ত্রে, রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু ও কেতু গ্রহকে একসঙ্গে ছায়া গ্রহ বলে মনে করা হয়। রাহু যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানার প্রভাব ফেলে।
রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছে। পরের বছর ১৮ মে রাহু ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আগামী বছর থেকে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন।
আয়ের নতুন খুঁজে পাবেন আপনি। তাছাড়া আপনি যদি মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময়ে অনুকূলে থাকবে। আপনার রাশির নবম ঘরেই প্রবেশ করবে রাহু। তাই আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে। আপনার অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। এসময়ে আপনার আর্থিক দিকে লাভ হবে। ধর্মীয় বা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
আপনার বাড়িতে কোনও বড় উৎসব হতে পারে। এই সময় আপনার সন্তানের বিদেশ যাত্রার যোগ রয়েছে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি।
- মেষ রাশি
আগামী বছর থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। যদি আপনারা লটারি কাটেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকবে আপনার। তাছাড়া যারা গবেষণায় যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। কেরিয়ারে সফলতা আসবে। যদি আপনি সোনা ব্যবসায়ে বিনিয়োগ করতে চান করতে পারেন। সন্তানের কোনও ভালো খবর পাবেন আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। তবেই দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications