রাহু গোচরে রাজার হালে জীবন কাটাবেন কোন রাশির ব্যক্তিরা, জানুন
রাহুকে জ্যোতিষশাস্ত্রে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহু ও কেতু গ্রহকে একসঙ্গে ছায়া গ্রহ বলেই মনে করা হয়। রাহু সর্বদাই বিপরীতমুখী গতিতেই চলে। তবে সে এখন পশ্চাদমুখী গতিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ১৮ মে।
রাহু গোচরে কিছু রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে। কারোর বা ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়?

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সুখের সময় শুরু হবে। এসময় আপনারা নতুন ব্যবসার ক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। রাহু আপনার রাশির একাদশ তম ঘরে প্রবেশ করবে। এসময় আপনার আয় বাড়তে থাকবে। যে ব্যবসাতেই বিনিয়োগ করুন না কেন, সেখানে লাভ হবে আপনার। যদি শেয়ার বাজার, লটারিতেও বিনিয়োগ করেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আপনার সমাজে সম্মান,মর্যাদা ক্রমশই বাড়তে থাকবে। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময় থেকে ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করে রাখতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। আপনি আপনার কর্মজীবন ও ব্যবসায় শুভ পরিবর্তন দেখতে পাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরাও আপনার কাজের প্রশংসা করবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাহু গোচরে শুভ সময় শুরু হতে চলেছে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তাছাড়া আপনি রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। এই সময়ে আপনি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। কেরিয়ার ও ব্যবসায়ে খুব নাম করতে পারবেন। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজেই আটকে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। ব্যবসায়ে আপনি খুব লাভ করতে পারবেন। আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications