রাহু গোচরে জুলাইয়ে সুখ, সমৃদ্ধি, ব্যবসায় উন্নতি হবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু গ্রহের নাম শুনলে সকলেই ভীষণ ভয় পেয়ে যান। এই গ্রহকে অশুভ গ্রহের মধ্যেই পারে। এই গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। তা কারোর জীবনে শুভ হয়, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে।
রাহু বর্তমানে বৃহস্পতির ঘরে মীন ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। জুলাই মাসের ৮ তারিখ শনির নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা!

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের পেশাগত ব্যবসায় লাভ হবে। আপনারা এই সময় পড়াশোনার জন্য অর্থ খরচ করতে পারবেন। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে অর্থলাভ হওয়ার সম্ভবনা রয়েছে। এসময় লটারি কাটলে সেখানেও অর্থলাভের সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। এই সময় আপনি যদি সরকারি চাকরির পরীক্ষা দেন, সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখী হবেন। এসময় আর্থিক দিকে লাভ হবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের আয়ের নতুন পথ খোলা থাকবে। যদি এসময় আপনি নতুন চাকরির সুযোগ পাবেন। অনেকেই তাঁদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবেন। কাজের জায়গায় খুব ভালো থাকতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনি অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত করতে পারবেন। এই সময় রাহুর শুভ প্রভাবে আপনার পরিবেশ অনুকূলে থাকবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে এগোতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। তাই এসময় খুব সতর্কভাবে আপনাকে সব কাজ করতে হবে। কোনও কঠিন কাজ করার আগে সচেতন থাকুন। এসময় যেকোনও ব্যবসা শুরু করতে পারেন। সেখানেই সফলতা অর্জন করতে পারবেন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করাবার চেষ্টা করবেন। কঠিন পরিশ্রম করলে তবেই জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications