রাহু-শুক্রের মিলনে তৈরি হচ্ছে নয়া যোগ, পাঁচ রাশির অশুভ সময় শুরু?

জ্যোতিষশাস্ত্রে ১২ এপ্রিল বৃষ রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে রাহু। আজ ২৩ মে, শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশিতে শুক্র ও রাহুর সংমিশ্রণে তৈরি হচ্ছে ক্রোধ যোগ। এই যোগের কারণে অশান্তি বাড়তে থাকবে। হানাহানি লেগে থাকবে। বিতর্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আর এই যোগের কারণে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব মারাত্মক সময়। তাহলে জেনে নিন কোন কোন রাশির অশুভ সময় শুরু হবে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা ক্রোধ যোগের মধ্যে পড়বে। তারা তাদের রাগ কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সব মানুষের সঙ্গে তাদের মধ্যে তর্কে সৃষ্টি হবে। অশান্তি বাড়বে। স্ত্রীর সঙ্গে তর্কের সৃষ্টি শুরু হবে। সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেবে। পারিবারিক ও দাম্পত্য দু'জায়গাতেই অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। অবশ্যই আপনার এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু। এটি শুধুমাত্র সম্পর্কের অবনতি করবে তা কিন্তু নয়। আপনার কাজের জায়গাতে অবনতি হবে। আপনি কাজে সফল হতে পারবেন না। চাকরিক্ষেত্রে আপনি মনোযোগ দিতে পারবেন না। তাই আপনার বসের কাছে আপনাকে কথা শুনতে হবে। আপনি না চাইলেও আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। আপনার বাড়তি খরচ বাড়বে। সেই খরচকে লাগাম দিতে পারবেন না। তাই এই সময় খুব ভেবে-চিন্তে পদক্ষেপ ফেলুন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির পঞ্চম ঘরে তৈরি হবে এই যোগ। এটি আপনার প্রেম জীবন খারাপ প্রভাব ফেলবে। সঙ্গীর সঙ্গে বিবাদ বাধবে। কথায় সংযম না থাকলে বিরাট ক্ষতি হতে পারে আপনার। এই সময়ে সঙ্গীর ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ না করাই ভালো। কারন তাহলে দাম্পত্য জীবনে কলহ ক্রমশ বাড়তে থাকবে। এর জন্য আপনার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির লোকেদের দাম্পত্য জীবনে সমস্যা ক্রমশই বাড়বে। পারিবারিক জীবনে আপনি কিন্তু শান্তিতে থাকবেন না। সেখানেও আপনার অশান্তি লেগে থাকবে। বড়রা আপনার ওপর সন্তুষ্ট হবেন না। এমন সময় আসতে পারে যেখানে আপনার মনে হতে পারে যে আপনি আপনার সঙ্গীর থেকে কিছুদিন দূরে থাকবেন। তাই যা কাজ করবেন, খুব ভেবেচিন্তে করবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময় আপনার ইচ্ছা অনেক বেড়ে যেতে পারে, তবে আপনার একাগ্রতা বিঘ্নিত হবে। যে কাজে হাত দেবেন সেখানে সাফল্যও খুব সহজেই পাবেন না। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যেকোনোও সমস্যার মুখোমুখি হতে হবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে তর্ক-বিতর্ক মারামারি পর্যন্ত হতে পারে। তাই এই সময় খুব সাবধানে পা ফেলাই ভালো।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+