Rahu Mahadasha: রাহুর মহাদশায় কতদিন ভোগেন ব্যক্তি, কাদের ওপর কৃপা করেন ছায়া গ্রহ
এমন অনেকেই রয়েছেন যারা রাহু, কেতু গ্রহের নাম শুনলেই ভয় পেয়ে যান। কারণ, রাহু ও কেতুকে জ্যোতিষশাস্ত্রে (astrology) অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহরা যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর খারাপ দৃষ্টি দেয় তখন তাঁরা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না।
আর্থিক দিকেও তারা বারবার পিছিয়ে পড়েন। ঠিক তেমনই, নয়টি গ্রহের মহাদশা, অন্তর্দশা প্রতিটি মানুষকে নানা ভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। ছায়া গ্রহ রাহুর মহাদশা ১৮ বছর ধরে প্রভাব ফেলে এক ব্যক্তির উপর।

- রাহুর শুভ প্রভাব
যদি কোনও রাশির ব্যক্তিদের ওপর রাহু শুভ প্রভাব ফেলেছে, তিনি সব সময়েই শুভ ফল পান। সকল কাজে এগিয়ে যেতে পারেন। সমাজে তাঁর সম্মান বৃদ্ধি হয়। রাজনীতিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। যারা গবেষণা করছেন তাদের লাভ হয়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তারা সুখী হন।
- রাহুর অশুভ প্রভাব
যদি রাহু কোনও রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে বিরাজ করে তাহলে তার সঙ্গে খুব খারাপ হয়, তিনি প্রতারণার শিকার হন। তিনি মদ, মাংস, নেশাজাত দ্রব্য ছাড়া থাকতেই পারেন না। ঈশ্বরকে সে বিশ্বাস করতে পারেন না। তিনি বারবার হেঁচকি তোলেন, অন্ত্রের সমস্যা হয়। আলসার, গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দেয়। আবার এমন অনেকে আছেন, তাদের রাহু যদি অশুভ জায়গায় থাকে তাহলে তারা পাগল পর্যন্ত হয়ে যান, কোনও কাজে তাদের সফলতা মেলে না। দাম্পত্য জীবনে তাঁরা সুখী হন না।
- রাহু কোন রাশির ওপর শুভ দৃষ্টি দেন
রাহু গ্রহের কোন রাশির উপর আধিপত্য নেই। তবে শনি গ্রহের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে বা শনি গ্রহ উপর শুভদৃষ্টি দেন তাদের সঙ্গেই রাহুর ভালো লেগে থাকে। তাদের উপর রাহু কৃপা করে থাকেন, তার কারণ রাহুর সঙ্গে শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর মকর ও কুম্ভ রাশি হল শনির প্রিয় রাশি, তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাহুরও।

- মকর রাশি
রাহুর শুভ প্রভাবে মকর রাশির (Capricorn) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হয়, এরা সকল কাজেই এগিয়ে যেতে পারেন। এরা কোনও কাজে পিছিয়ে পড়েন না, সকলের সঙ্গে সদভাব বজায় রাখতে পারেন এরা।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের জীবনের সাফল্য লেগেই থাকে। সকল কাজে এগিয়ে যেতে পারেন। এরা মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে এদের জীবনে সফলতা নিশ্চিত, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা খুব সুখী হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications