Rahu Ketu Shani Transit 2023: চন্দ্রগ্রহণের পর শনি, রাহু, কেতু কাদের ওপর শুভ দৃষ্টি দেবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে তাঁরা, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। শনি, রাহু ও কেতুর নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই।
কারণ এই গ্রহদের অশুভ দৃষ্টিতে তারা কোনও কাজে সফলতা অর্জন করতে পারেন না। আর্থিকভাবে পিছিয়ে পরেন তারা, অক্টোবর মাসের ৩০ তারিখ রাহু মীন রাশিতে প্রবেশ করবে, কেতু তুলা রাশিতে প্রবেশ করবে। চারদিন পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি গ্রহ। এ সময় কিছু রাশির ভাগ্যের দ্বার খুলবে। কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানেন।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা পাবেন। শুধু তাই নয়, যে কাজের পরিকল্পনা করবেন, সেই কাজই আপনার বাস্তবায়িত হবে। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মিথুন রাশি
মিথুন রাশির(Gemini) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনারা যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ের উন্নতি হবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। যারা ব্যবসা করছেন তাঁরা লাভের মুখ দেখবেন। এসময় যদি আপনি পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকেন তাহলে আপনার জীবনের সাফল্য আসবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের (libra) শুভ সময় শুরু হবে। যারা শিক্ষার্থীর হয়েছেন তাদের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। নতুন কোনও খবরে আপনারা আরোও খুশি হয়ে উঠবেন। পরিবারের সকলের সঙ্গেই আপনার ভালো সম্পর্ক থাকবে। তবে যেকোন গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মায়ের কথা মেনে সিদ্ধান্ত নেবেন। আপনি চাকরি জীবন থেকে ব্যবসা জীবনে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেখান থেকে বের হতে পারবেন। আইনি মামলা থেকে বের হতে পারবেন। এসময় মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications