Rahu Gochar: চলতি বছরে রাহু গোচরে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও কেতু গ্রহকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। গ্রহরা যখন কারোর উপর খারাপ দৃষ্টি দেয় তখন সেই ব্যক্তিদের জীবনে আসে নানান সমস্যা। ২০২৩ সালের ৩০ অক্টোবর মীন রাশিতে প্রবেশ করেছে রাহু গ্রহ।
২০২৪ সালে মীন রাশিতেই থাকবে রাহু গ্রহ। ২০২৫ সালের ১৮ মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। রাহু মীন রাশিতে থাকার সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

- তুলা রাশি
রাহুর অশুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময়ে কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। পিতা মাতার শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনে ততটা সুখী হবেন না। এই সময় আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হন।
- কন্যা রাশি
কন্যা রাশির সপ্তম ঘরে থাকবে রাহু গ্রহ। এই সময়ে জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। মনের কোনও গুপ্ত ইচ্ছাপূরণ হবে না। পরিবারের সকল সদস্যদের সঙ্গে শান্তিতে থাকতে পারবেন না। প্রেম জীবনে আসবে নানান সমস্যা। এসময় সকলের সঙ্গে কথাবার্তা একটু সাবধানে বলার চেষ্টা করবেন। এই সময়ে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। না হলে পরে আপনাকে বিপদে পড়তে হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।
- মীন রাশি
রাহু মীন রাশির প্রথম ঘরে অবস্থান করবে। এসময় শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন তাই আগেই সাবধান হোন। পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি বেধে থাকবে। কথাবার্তা একটু সতর্কভাবে বলার চেষ্টা করবেন। যারা গবেষণা করছেন তাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি। স্ত্রীর সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে এই রাশির জাতক জাতিকাদের। এই সময়ে ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। আর্থিক ক্ষতি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications