Rahu Gochar 2024: রাগান্বিত রাহুর কোপে পড়বেন কারা, ব্যবসায় বিনিয়োগ করার আগে ভাবুন এরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু গ্রহের বিশেষ প্রভাব রয়েছে। রাহু, কেতু গ্রহকে আমরা একসঙ্গে ছায়াগ্রহ বলেই জানি। রাহু যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। আবারা, রাহু গ্রহকে পাপী গ্রহ বলেও মনে করা হয়। কারণ রাহু যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ প্রভাব ফেলে, সেই ব্যক্তি কোনও কাজেই এগিয়ে যেতে পারেন না। অক্টোবর মাসে ৩০ তারিখ মেষ রাশির ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ।
২০২৫ সালের ১৮ মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। এই গ্রহ আড়াই বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে। মীন রাশিতে প্রবেশ করে পাপী গ্রহ রাহু কিছু রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দিয়েছে। তাই তারা কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। দেখুন রাহুর অশুভ দৃষ্টি কাদের ওপর পড়বে।

- তুলা রাশি
রাহু তুলা রাশির (leo) অষ্টম ঘরে প্রবেশ করেছে। এসময় কোনও কাজে তারা সফলতা অর্জন করতে পারবেনা। আর্থিক দিকে খুব পিছিয়ে পড়বেন। যেকোনও দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, বিবাহিত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। ব্যবসার কোনও কাজে তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন না। যদি আপনি যদি এই সময় আপনি আর্থিকভাবে খুব পিছিয়ে থাকবেন । মানসিক চাপ বাড়তে থাকবে। তবুও মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন।
- ধনু রাশি
রাহু ধনু রাশির (Sagittarius) চতুর্থ ঘরে প্রবেশ করছে, এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব অশুভ সময় শুরু হবে। পারিবারিক দিকে আপনি ততটা সুখী হবেন না। দাম্পত্য জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় স্বাস্থ্যের দিকে একটু বিশেষ যত্ন নেবেন। কোনোও কারণে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার সন্তানের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে পরিবারের সকলের সঙ্গে যাওয়াই ভালো।
- মীন রাশি
মীন রাশির (Pisces) দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে রাহু। স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়বে। আপনার শরীর খুব খারাপ হবে। পেট থেকে পা পর্যন্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। এসময় আপনার যদি যানবাহন, সম্পত্তি বা বাড়ি, গাড়ি কেনার ইচ্ছা থাকে কখনোই এটি কিনবেন না। সেখানেও কিন্তু অর্থপ্রাপ্তি হবে না, তাই আগেই সতর্ক হোন। এসময় পরিবারের সকলের সঙ্গে নানান অশান্তি বাধ্য থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications