Rahu Gochar 2023: শেষ হচ্ছে ‘গুরুচণ্ডাল যোগ’, রাহুর কৃপা পাবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, রাহু,কেতু গ্রহকে আমরা একসঙ্গে ছায়াগ্রহ বলেই জানি। অক্টোবর মাসের ৩০ তারিখে মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শেষ হবে 'গুরুচণ্ডাল যোগ’।

কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, পারিবারিক জীবনে তারা জীবনে সুখী হবে, জানুন তারা কারা।

Rahu Gochar 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনাদের। যারা ব্যবসা করছেন সেখানে সফলতা আসবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আপনার যেকোনও অসুবিধার সময়ে পাশে দাঁড়াবে আপনার পরিবার। শরীর আপনার ভালোই যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ।নতুন চাকরি করতে পারেন, তাছাড়া আমদানি রপ্তানি বিষয়ে খুব সফলতা আসবে। স্বাস্থ্য আপনার ভালোই থাকবে। আর যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যেকোনও কাজের দায়িত্ব নিতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন সকল কাজে। তাছাড়া আপনার কেরিয়ারে সফলতা আসবে।আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া যারা শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। জীবনে সফলতা নিশ্চিত। আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা পুরানো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এসময় আপনি নতুন চাকরি পেতে পারেন। তাছাড়া যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন।আপনার আর্থিকভাবে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। মনে যে ইচ্ছা ছিল তা খুব দ্রুত পূরণ হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা নতুন অর্ডার পাওয়ার সম্ভবনা রয়েছে। দাম্পত্য জীবনে খুব লাভ হবে আপনার। সম্মান ও সম্পত্তি ক্রমশই বাড়তে থাকবে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+