Rahu Gochar 2023: রাহু গোচরে নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা
Rahu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু ও কেতু গ্রহকে একসঙ্গে আমরা ছায়াগ্রহ বলেই জানি। রাহু প্রায় ১৮ মাস অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে। বর্তমানে রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে।
২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে সে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব লাভ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
রাহু গমনের কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তাছাড়াও আপনি সকল কাজের স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় আপনার আর্থিক অবস্থা আরোও ভালো থাকবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন। তাছাড়াও আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মনের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন,সেখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
- মকর রাশি
রাহুগ্রহ ঘর পরিবর্তন করায় মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিয়ে খুব লাভ হবে। সাহস, বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয়, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন। এই সময় আপনি যদি বিদেশ যাত্রায় যেতে চান যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। এসময় আপনি হঠাৎ করে কোথাও থেকে চাকরি পেতে পারেন। তাছাড়া শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না, তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা খুলতে চান তাও করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications