Rahu Gochar 2023: রাহু গোচরে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখবেন কোন রাশির জাতকরা
Rahu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। রাহু ও কেতু গ্রহকে আমরা এক সঙ্গে ছায়া গ্রহ বলেই জানি।
অক্টোবর মাসের ৩০ তারিখ রাহু মীন রাশিতে প্রবেশ করেছে, ২০২৫ সালের ১৮ মে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সে। তারপর কুম্ভ রাশিতে যাত্রা করবে রাহু। এসময় কিছু জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কর্কট রাশি
রাহুর বিশেষ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের উপর। এসময়ে আপনি কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে আপনাকে পিছিয়ে পড়তে হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে। ২০২৫ সাল পর্যন্ত যদি আপনি কোথাও বিনিয়োগ করতে চান। অবশ্যই ভেবে চিন্তে করবেন, না হলে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলার চেষ্টা করুন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় কঠিন পরিশ্রম করলেও আপনি ততটা সফলতা অর্জন করতে পারবেন। তবে, মানসিক চাপ থাকলেও আপনি কিছুটা শান্তিতে থাকতে পারবেন। তবে, এসময় চাকরিতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পেলেও অশান্তি লেগে থাকবে থাকবে জীবনে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি ততটা সুখী হবেন না। স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। এসময় খুব সাবধানে চলবেন। তাছাড়া শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। গাড়ি চালালে সাবধানে চালাবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। আপনাকে কোনও কাজে ততটা সফলতা অর্জন করতে পারবেন না, অংশীদারিত্ব ব্যবসায়ে যদি বিনিয়োগ করেন, সেখান থেকে অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পা থেকে কোমরের ব্যথায় ভুগতে পারে আপনাকে। তাই এসময় শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে আপনাকে পরবর্তীকালে আরোও বেশি সমস্যায় পড়তে হবে। ব্যবসায় বিনিয়োগ না করেই সময়। দাম্পত্য জীবনে খুব অশান্তি লেগে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications