Rahu Gochar 2023: রাহুর শুভ প্রভাবে অঢেল সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি ও রাহু গ্রহকে অত্যন্ত অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহু, কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়। যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর এই গ্রহরা অশুভ প্রভাব ফেলেন তখন সেই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন না। এই সময় সকলের সঙ্গে তাদের অশান্তি বাঁধতে থাকে। তাই এই গ্রহদের অশুভ দৃষ্টিকে ভয় পান সকলেই।

চলতি বছরের ৩০ অক্টোবর দুপুর সাড়ে বারোটায় মেষ রাশি থেকে মীন রাশিতে গমন করবে রাহু। মীন রাশিতে প্রবেশ করে সে বিপরীতমুখী হবে। রাহুর স্থান পরিবর্তনের কারণে ১২ রাশির ব্যক্তিদের উপর এই বিশেষ প্রভাব ফেলবে। তবে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন কাদের ভাগ্য খুলবে।

Rahu Gochar 2023

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতি হবে আপনাদের। কেরিয়ার থেকে ব্যবসায়ে সফলতা মিলবে আপনাদের। এই সময় আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন সেই ঋণ খুব সহজেই পেয়ে যাবেন। এই সময় অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের মুখ দেখবেন আপনি।

মেষ রাশি

মেষ রাশির (aries) শুভ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, এসময়ে যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিতে পদোন্নতি হবে আপনার। এসময় যারা রাজনীতিতে যুক্ত তাদের আরোও নাম, যশ, খ্যাতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত আপনার। নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি কিনতে পারেন আপনি। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। সকলের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+