Rahu Gochar 2023: রাহু গোচরে বাড়তি খরচে লাগাম দিতে হবে কাদের, কী বলছে জ্যোতিষশাস্ত্র

জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও কেতু গ্রহকে আমরা ছায়া গ্রহ বলেই জানি। এদের নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। তার কারণ এই গ্রহ যখন কোন রাশির ব্যক্তির উপর অশুভ প্রভাব ফেলেন তাঁদের জীবনে সাফল্য আসে না। ১২ এপ্রিল রাহু মেষ রাশিতে প্রবেশ করেছে।

১৮ মাস পর সে তার গতিপথ পাল্টাবে। মীন রাশিতে প্রবেশ করবে সে, ৩০ অক্টোবর মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। তাঁদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Rahu Gochar 2023

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে খুব অশান্তিতে কাটবে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, না হলে অশান্তির সম্মুখীন হবে আপনাকে। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে। তাই কোনও কাজে আপনি মন দিতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কোনও কাজেই সাফল্য পাবেন না। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে অশান্তি সকলের সঙ্গে বাধতে থাকবে। পরিবারে অশান্তির লেগে থাকার কারণে আপনার মন কখনোই ভালো থাকবে না। চাকরিতে খুব ক্ষতি হবে আপনার। তাই সাবধানে থাকুন, ব্যবসায় তেমন অর্থ উপার্জন করতে পারবেন।

Rahu Gochar 2023

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের সপ্তম ঘরে রয়েছে রাহু। অক্টোবর মাস পর্যন্ত খুব সাবধানে থাকুন আপনারা। এই সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কোমর থেকে পা পর্যন্ত আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি যতই পরিশ্রম করুন না কেন সেখানে সাফল্য আপনি পাবেন না। তাই মন খারাপ থাকবে আপনার।

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের চতুর্থ ঘরে রয়েছে রাহু। তাই এসময়ে শরীরের দিকে যত্ন নিন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। এসময় আপনি যদি কাউকে ঋণ দেন, তাহলে সেই ঋণ কিন্তু সহজে ফেরত পাবেন না। কোনও কাজে বিনিয়োগ করার আগে বারবার ভেবে তবে বিনিয়োগ করুন। কোনোও শুভ কাজ করার আগে বাবা-মায়ের পরামর্শ নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+