রাহুকে নিয়ে আমাদের ধারণা অনেক ক্ষেত্রে ভুল, রাহুর শুভ প্রভাব কীভাবে বদলে দেয় জীবন, জানেন কি?
জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হল দুষ্ট গ্রহ। কিন্তু রাহুকে আধ্যাত্মিক গ্রহ হিসেবে,মেনে চলে জ্যোতিষশাস্ত্রীরা। রাহুর শুভ প্রভাবে যেমন জীবনে সুখের মুখ দেখে জাতক জাতিকারা। তেমনই রাহুর দোষে নানা সমস্যায় পড়ে জাতকের জীবন ছারখার হয়ে যেতে পারে।

সব ক্ষেত্রে যে রাহু খারাপ ফল দেয়, তা নয়
রাহুর শুভ প্রভাবের ফলে সাংসারে সুখ আসে, বৈভব প্রতিষ্ঠিত হয়, রাজনীতি ও কূটনীতিতে সাফল্য পাওয়া যায়। সুস্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করা যায়। অপরদিকে রাহুর অশুভ পরিণাম মানে দূর্যোগ অশান্তি। তখন সুখ, বৈভবের অভাবের পাশাপাশি জাতককে অযথা আইন-আদালতের মামলায় জড়িয়ে থাকতে হয়।

কালসর্প যোগে রাহুর কী প্রভাব পড়ে
জ্যোতিষের 'কালসর্প যোগ'-এ সমস্ত গ্রহ রাহু-কেতু দ্বারা ঘিরে থাকে। এটি একটি অশুভ যোগ, যার ফলস্বরুপ জাতকের জীবনে সর্বাধিক ওঠা-নামা দেখা দেয়। আবার এই যোগের প্রভাব শুভ হলে জাতক বা জাতিকা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও জীবনে উন্নতির শিখরে উঠতে পারে। ফলে রাহু এবং কেতুকে নিয়ে অযথা মাথা ব্যাথা না করে জানতে হবে, এদের ইতিবাচক নেতিবাচক দিক সম্পর্কে। রাহুকে নিয়ে ভ্রান্ত ধারণাগুলো মন থেকে মুছে ফেলতে হবে।

লগ্ন হিসেবে নির্ভর করে রাহুর প্রভাব
লগ্ন হিসেবে নির্ভর করে রাহুর সুফল ও কুফল। জন্মকুন্ডলিতে রাহু কোন ঘরে বিদ্যমান তা দেখেই রাহুর ভালো ও খারাপ প্রভাব পড়ে। তবে লগ্ন হিসেবে দেখে নেওয়া যাক কখন কখন রাহুর সুফল ও কুফল লক্ষ্য করা যায়। লগ্নের দ্বাদশ ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা অর্থলগ্নি সূত্রে বহু আয়, আইনজীবী,ভ্রমণের যোগ থাকে। লগ্নের একাদশ ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকার হঠাৎ করে প্রচুর ধনপ্রাপ্তির সুযোগ থাকে। পাশাপাশি ভ্রমণ ও ভ্রমণসূত্রে লাভের যোগ থাকে। লগ্নের দশম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা বহু কর্মে যুক্ত, পিতৃধনে ধনী, বাকপটু ও উপরি অর্থপ্রাপ্তির যোগ থাকে। লগ্নের নবম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকার সৌভাগ্যের যোগ, পিতার দ্বারা সৌভাগ্যশালী, বহু তীর্থ ভ্রমণ, কর্মে সফলতা ও প্রেমে সাফল্যের যোগ থাকে। লগ্নের অষ্টম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকার অর্থ বা সম্পত্তি কেনাবেচা ব্যবসায়ে লাভবান, পারিবারিক সূত্রে অর্থবান হওয়ার যোগ থাকে।

চলতি বছর কোন রাশিতে প্রবেশ করেছে রাহু
রাহুর গতি খুব ধীর। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহুর। ১৮ মাস পরে আগামী ১২ জুলাই, রাহু রাশি পরিবর্তন করতে চলেছে। রাহুর গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করবে। এই বছর রাহু মেষ রাশিতে প্রবেশ করেছে। শাস্ত্র অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকার কর্মের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়বে। রাহুর দশা কাটানোর জন্য হিন্দু শাস্ত্র মূলত কর্মের উপর ধ্যান দিতে বলেছে।












Click it and Unblock the Notifications