রাহু ও শুক্রের মিলনে সৌভাগ্যের ঝুলি ভরবে কাদের, তালিকায় কি আপনি আছেন?
জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে আমরা সম্পদ, গৌরব, সমৃদ্ধির কারক বলেই জানি। আর রাহু ও কেতুকে এক সঙ্গে ছায়াগ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
২৪ অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শুক্র গ্রহও। এই দুই গ্রহের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার কাদের খুলবে, জানুন।

- কর্কট রাশি
এই দুই শুভ গ্রহের মিলনে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনি বৈষয়িক আরামের সুবিধা পাবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
কর্মক্ষেত্রে অগ্রগতি ও সম্মান বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস খুলবে। কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসায় শুভ ফল পাওয়া যাবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ব্যাংক ব্যালেন্স হুহু করে বাড়তে থাকবে। প্রেমিকের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপর কেতু ও শুক্র গ্রহের ওপর বিশেষ প্রভাব পরবে। শিক্ষার্থীদের জন্য পরিবেশ অনুকূলে থাকবে। এসময় কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থা আগের থেকে বেশি ভালো হবে আপনার।
যারা নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। পরিবেশও আপনার অনুকূলে থাকবে।
- কন্যা রাশি
শুক্র ও কেতুর মিলনে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার আয় বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ এখন শেষ হবে। আদালতের কাজে সাফল্য পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
সুখ শান্তি বাড়তে থাকবে। এসময় অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। চাকরিজীবীরা ভালো কাজের সুযোগ পাবেন। সমাজে আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। তবে নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করলে তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications