মার্চেই রাহুর সঙ্গে শুক্রের মিলন, কাদের হাতে আসবে বিপুল টাকা পয়সা
জ্যোতিষশাস্ত্রে, এমন অনেক গ্রহ রয়েছে যারা খুব শুভ গ্রহ। আবার এমন অনেক গ্রহ আছে যাদের অশুভ দৃষ্টি যদি কোনও রাশির ব্যক্তিদের ওপর পড়ে তাদের জীবনে আসে নানান সমস্যা। তেমনই রাহু ও কেতুর নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। তবে শুক্র গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। চলতি মাসের শেষেই অর্থাৎ ৩১ মার্চ শুক্র ও রাহু মিলন হতে চলেছে । এপ্রিল মাস পর্যন্ত তারা মিলিত অবস্থাতেই থাকবে।
২০২৩ সালে রাহু মীন রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে সেখানেই প্রবেশ করতে চলেছে শুক্র। রাহু ও শুক্রের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের লাভ হবে। তারা সকলে এগিয়ে যেতে পারবেন। কোন রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।

- বৃষ রাশি
আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। যা চাইবেন তাই করতে পারবেন আপনারা। আয় বাড়তে থাকবে। আপনার মনের গুপ্ত ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অমীমাংসিত কাজ হয়ে যাবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। এসময় নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সফলতা নিশ্চিত। পারস্পরিক সম্পর্ক আরোও সুন্দর হবে। পরিবারের সকলের সঙ্গে আপনি মিলেমিশে থাকতে পারবেন। আর্থিক জীবনে উন্নতি হবে আপনার। এসময় কাজের যে পরিকল্পনা করছিলেন সেগুলি বাস্তবায়িত হওয়ার সময়। আপনি যদি নতুন চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। এপ্রিল মাসটি আপনার জন্য খুব ভালো। তাই আপনি ভালো কাজ করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। নতুন কোথাও ঘুরতে যেতে পারেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার ।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। এসময় আদালত সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেগুলি থেকে বের হতে পারবেন আপনি। আপনার সন্তানের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এমনকি বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications