১৫ বছর পর রাহু ও বুধের মিলনে কারা ব্যবসায় হতে চলেছেন লাভবান, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। আর রাহু হল অশুভ গ্রহ। বর্তমানে রাহু মীন রাশিতে রয়েছে।

মার্চ মাসের ৭ তারিখ বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। এই দুই গ্রহের মিলনের কারণে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ১৫ বছর পর রাহু ও বুধ গ্রহের মিলন হয়েছে। কাদের শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।

১৫ বছর পর রাহু ও বুধের মিলনে কারা ব্যবসায় হতে চলেছেন লাভবান, জানেন


কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায়ে সফলতা আসবে আপনার। তাছাড়া আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শিক্ষক, মিডিয়া, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনার স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তি অনেকটাই কমবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সুখের সময়। ব্যবসায় খুব সফলতা আসবে। শুধু তাই নয়, এই সময় চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের সফলতা নিশ্চিত। আর্থিক দিকে খুব লাভ হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যরাও আপনাকে সমর্থন করবে। এসময় যে কাজ করবেন সেই কাজ অবশ্যই ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, তবেই কাজে সফলতা আসবে। শরীর আপনার ভালোই থাকবে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ধর্মীয় কাজে আগ্রহ আরোও বাড়বে। মনের ইচ্ছা পূরণ হবে। পরিবেশ অনুকূলে থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনের সফলতা নিশ্চিত। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা খুব লাভ হবে। তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। এসময় ধন-সম্পত্তি লাভের সময়। ভাগ্য আপনার পূর্ণ সহায় থাকবে। তাছাড়া আপনি বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ কোনও খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+