রাহু ও বুধের কৃপায় ধন, সম্পত্তি বাড়তে চলেছে কোন রাশির জাতকদের, তালিকায় কারা রয়েছেন?

জ্যোতিষশাস্ত্রে, রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা উদয় হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। অগাস্ট মাসের পাঁচ তারিখে বুধ সিংহ রাশিতে প্রবেশ করে বিপরীতমুখী হয়েছে।

বুধ যখন বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরেও নানান প্রভাব ফেলে। ২২ অগাস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে ও ৫ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে বুধ কিন্তু কর্কট রাশিতে বিরাজ করবে। আর এই সময়ে রাহু থাকবে ত্রিভুজ অবস্থায়।

Astrology

এই রাশির প্রথম, তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘরে থাকবে। আর রাহু ও বুধের মিলনে কেন্দ্র ও ত্রিকোণ যোগ তৈরি হবে। রাহু বুধকে নিয়ন্ত্রণ করবে। আর একারণে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব পড়বে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারবেন। ব্যবসায় অনেক অর্থ উপার্জন করতে পারবেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজ করবেন মাথা ঠাণ্ডা রেখে। বাড়তি খরচ এড়িয়ে চলুন।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনার ব্যবসায়ে খুব সফলতা আসবে। তাছাড়া শিক্ষার্থীরা খুব উন্নতি করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় ব্যবসায় খুব সফলতা পাবেন। যারা ব্যবসা করছেন, তাদের জীবনের শুভ সময় শুরু হবে।

পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি যদি বেকার হন ও নতুন চাকরির চেষ্টা করেন সেখানে কিন্তু আপনারা সফলতা আসবে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের ওপর বুধ ও রাহু গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই আপনার কর্মজীবনে খুব সফলতা আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিয়ে লাভ হবে। বেতন বাড়তে পারে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের পড়াশোনায় আরও মনোযোগ বাড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+