রাহু তৈরি করছে বিরল অশুভ যোগ! তোলপাড় হবে এইসব রাশির জীবন, সাবধান হন এখনই
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ নক্ষত্র একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে। আর এই স্থান পরিবর্তন শুভ যোগ তৈরি করলেও মাঝে মাঝে তা সৃষ্টি করে অশুভ যোগের। আবার কিছু গ্রহ আছে যাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পাপ গ্রহ বলা হয়ে থাকে। ঠিক তেমনই একটি পাপ গ্রহ হিসেবে ধার্য গ্রহের নাম রাহু। এই গ্রহ বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে।
সেই সঙ্গে বুধও মীন রাশিতে প্রবেশ করছে আগামী ৭ মার্চ সকাল ৯.৪০ মিনিটে। এমন অবস্থায় রাহু ও বুধের সংমিশ্রণে গঠিত হচ্ছে জড়ত্ব যোগ. কিন্তু জ্যোতিষ অনুসারে এই যোগকে অশুভ যোগ বলে মনে করা হয়। এই যোগের দ্বারা প্রভাবিত রাশি মানসিক, শারীরিক বা অর্থনৈতিক বাধা বিপত্তির মুখে পড়তে পারে। দেখে নেওয়া যাক এই যোগের জন্য আগামী কয়েক মাস কোন কোন রাশির জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে।

- বিরল জড়ত্ব যোগ
জ্যোতিষ অনুযায়ী, রাহু একটি রাশিতে ১৬ মাস অবস্থান করে। তাই ১২টি রাশি ঘুরে পুনরায় একটি রাশিতে ফিরতে রাহুর সময় লেগে যায় প্রায় ১৮ বছর। তাই মীন রাশিতে জড়ত্ব যোগ গঠিত হচ্ছে প্রায় ১৮ বছর পরে। আর তাতেই সাবধানে থাকতে হবে রাশিচক্রের নির্দিষ্ট ৪টি রাশিকে। এক নজরে দেখে নেওয়া যাক কোন রাশির জীবনে কী কী প্রভাব ফেলতে চলেছে জড়ত্ব যোগ।
- মেষ রাশি
মেষ রাশির দ্বাদশ কক্ষে জড়ত্বযোগ তৈরি হচ্ছে। এরফলে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। ছোট জন্যও এই রাশির ব্যক্তিদের প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও পড়তে হতে পারে। চাকরিতে পদোন্নতির জন্য অপেক্ষা বাড়তে পারে। কোনও রকমের আর্থিক বিনিয়োগে বড় লোকসানের সম্মুখীন হতে পারে। এছাড়াও এই সময় স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার।
- মিথুন রাশি
এই রাশির ষষ্ঠ ঘরে গঠিত হচ্ছে জড়ত্ব যোগ। যার ফলে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে। কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের জোবনে আসবে অনেক টানাপোড়েন। পুরোনো বন্ধু বিচ্ছেদ, পারিবারিক জীবনে বাড়বে কলহ। কোনও বিষয়ে অহংকার করলে তা হবে খারাপ।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জড়ত্ব যোগ সাফল্য অর্জনে সাময়িক বাধা নিয়ে আসবে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়বে নানা রকমের বেকার খরচ। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়। এছাড়াও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে।
- মীন রাশি
মীন রাশিতেই গঠিত হচ্ছে এই অশুভ জড়ত্ব যোগ। ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব পড়বে সবথেকে বেশি। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বেশি সচেতনতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত জেদের বশে পারিবারিক সম্পর্ককে খারাপ করার প্রবণতা বাড়বে। প্রতিদ্বন্দ্বীরা এই সময় সক্রিয় হবে। তাই সতর্ক থাকুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভরশীল)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications