নতুন বছরেই স্থান বদল ছায়াগ্রহের, রাহু, কেতুর কৃপায় কর্মজীবন থেকে ব্যবসায় উন্নতি হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে রাহু, কেতু গ্রহকে অত্যন্ত অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ এই গ্রহরা যখন কারোর উপর খারাপ দৃষ্টি দেয়, তাদের জীবনে নানান সমস্যায় লেগে থাকে। তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এই দুই গ্রহই তার ঘর পরিবর্তন করবে।

১৮ মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কেতু কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু ও কেতু স্থান পরিবর্তন করায় কিছু রাশির ব্যক্তিদের জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

astrology

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হবে। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। আর্থিকদিকে লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে খুব সুখী হবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের উপর রাহু, কেতু গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার কখনোই টাকার অভাব হবে না। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। বিদেশে ঘুরতে গেলে আপনার খুব শুভ সময়। এসময় আপনার দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে । আপনি স্ত্রীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। কঠোর পরিশ্রম করলেও জীবনে এগিয়ে যেতে পারবেন। জমি, সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বারা খুলবে আপনার। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। জীবনে সুখ, সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে আপনার।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের উপর রাহু, কেতু গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই নতুন বছর থেকে তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে। এসময় যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+